বেসরকারি হাসপাতালে বিমান বিধ্বস্তে আহতদের বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
সোমবার (২১ জুলাই) রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত সব ব্যক্তিকে সরকার বিনামূল্যে চিকিৎসা দেবে। সেই লক্ষ্যে সব বেসরকারি হাসপাতালকে আহত রোগীদের কোনো ধরনের ফি ছাড়া চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, কোনো হাসপাতালের সক্ষমতা না থাকলে রোগীদের জাতীয় বার্ন ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত হয়ে পড়েছে।

No comments
ধন্যবাদ।