২৮ জুলাই : ইতিহাসে আজকের দিন
আজকের দিন : ২৮ জুলাই ২০২৫, সোমবার
ইতিহাসের পাতায় আজকের দিনটি রেখে গেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি। একনজরে দেখে নেওয়া যাক ২৮ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনাবলি
- ১৮২১ – স্পেনের শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করে পেরু।
- ১৯১৩ – বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে; শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
- ১৯৫০ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন।
- ১৯৬৩ – জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।
- ১৯৬৭ – চীনের তাঙ্ক শান শহরে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়।
- ১৯৭৪ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন।
- ১৯৭৬ – চীনের টাংশানে ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় ৮ লাখ মানুষ।
- ১৯৮৮ – চীনে ভয়াবহ জাহাজ দুর্ঘটনায় একসঙ্গে ১০০টি জাহাজ ডুবে যায়।
জন্মবার্ষিকী
- ১৮০৪ – লুডউইগ ফয়েরবাক, জার্মান বস্তুবাদী দার্শনিক।
- ১৯০১ – কমরেড মণি সিং, কমিউনিস্ট নেতা।
- ১৯০৪ – পাভেল চেরেংকভ, নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিজ্ঞানী।
- ১৯১২ – কমল দাশগুপ্ত, বাংলা গানের খ্যাতনামা সুরকার।
- ১৯৩০ – ফিরোজা বেগম, প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী।
- ১৯৫৪ – হুগো চাভেজ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
- ১৯৮১ – মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।
- ১৯৮৭ – পেদ্রো রদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।
- ১৯৯৩ – হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
মৃত্যুবার্ষিকী
- ১৭৫০ – জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।
- ১৯৩৪ – মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন অভিনেত্রী ও কৌতুকশিল্পী।
- ১৯৬৮ – অটো হান, জার্মান ভৌত রসায়নবিদ।
- ১৯৭২ – চারু মজুমদার, বাঙালি বিপ্লবী ও মার্কসবাদী নেতা।
- ১৯৮০ – মোহাম্মদ রেজা শাহ পাহলভি, ইরানের শেষ সম্রাট।
- ১৯৯২ – আমজাদ খান, ভারতের প্রখ্যাত অভিনেতা।
- ২০০১ – আহমদ ছফা, বাংলাদেশি লেখক, কবি ও প্রাবন্ধিক।
- ২০০৪ – ফ্রান্সিস ক্রিক, ডিএনএ গঠন আবিষ্কারকারী ইংরেজ বিজ্ঞানী।
- ২০১০ – শ্যামল গুপ্ত, বাংলা আধুনিক গানের গীতিকার।
- ২০১৬ – মহাশ্বেতা দেবী, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী।
- ২০১৭ – মুক্তিযুদ্ধের ৯ নম্বর সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।

No comments
ধন্যবাদ।