Header Ads

Header ADS

কর্ণফুলী ইপিজেডে অগ্নিকাণ্ড

কর্ণফুলী ইপিজেডে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

 চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ফোম কারখানায় আগুন, প্রায় ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কেইপিজেডের ভেতরে অবস্থিত ‘জ্যান্ট এক্সেসরিজ’ নামের কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড, কর্ণফুলী ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কেইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল জানান, দুপুর ২টা ৫১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ফায়ার সার্ভিস ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.