১১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসে
আজকের দিন: ১১ জুলাই ২০২৫, শুক্রবার
এক নজরে দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ—ঘটনাবলি, উল্লেখযোগ্য জন্ম-মৃত্যু এবং অন্যান্য তথ্যসহ।
ঘটনাবলি
- ৬২১ - হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়।
- ৭৫০ - উমাইয়া খেলাফতের অবসান ঘটে; খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হন।
- ৭৮৮ - মরক্কোতে ইদ্রিসি রাজবংশ প্রতিষ্ঠিত হয়।
- ১৫৭৬ - হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
- ১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ 'ডায়না' কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
- ১৮৩২ - সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়।
- ১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে নেয়।
- ১৮৮২ - ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমাবর্ষণ শুরু হয়।
- ১৮৮৯ - কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
- ১৯১৯ - নেদারল্যান্ডসে ৮ ঘণ্টার কর্মদিবস ও রোববারের ছুটি আইনত স্বীকৃতি পায়।
- ১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৩০ - ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন (পরবর্তীতে ৩৩৪)।
- ১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৬০ - কঙ্গোতে দীর্ঘ গৃহযুদ্ধ শুরু এবং কাতাঙ্গা প্রদেশ স্বাধীনতার চেষ্টা চালায়।
- ১৯৬২ - টেলস্টার স্যাটেলাইটের মাধ্যমে প্রথম আন্তঃআদেশীয় টিভি সম্প্রচার হয়।
- ১৯৭৯ - যুক্তরাষ্ট্রের স্পেস স্টেশন 'স্কাইল্যাব' ভেঙে পড়ে ভারত মহাসাগরে।
- ১৯৮২ - ইতালি বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়।
- ১৯৯০ - ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ১৯৯১ - জেদ্দা বিমান দুর্ঘটনায় ২৬৬ হাজি নিহত হন।
- ১৯৯৫ - বসনিয়ার সেব্রেনিৎসায় সার্ব বাহিনীর হাতে ৮ হাজার মুসলমান গণহত্যার শিকার হন।
- ১৯৯৮ - ফ্রান্স বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।
- ২০০০ - নাইজেরিয়ায় গ্যাস পাইপ বিস্ফোরণে ২০০ জন নিহত।
- ২০০২ - চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত।
- ২০০৬ - মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলায় ২০৯ জন নিহত।
- ২০১১ - মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত, যাদের মধ্যে ৪২ জন শিক্ষার্থী।
- ২০২১ - আর্জেন্টিনা ২৮ বছর পর কোপা আমেরিকায় শিরোপা জিতে নেয় ব্রাজিলকে হারিয়ে।
জন্ম
- ১২৭৪ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।
- ১৫৫৮ - রবার্ট গ্রিন, ইংরেজ নাট্যকার।
- ১৭৩২ - ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ।
- ১৭৬৭ - জন কুইন্সি অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রেসিডেন্ট।
- ১৮৮২ - বাবা কাশীরাম, ভারতীয় কবি ও সমাজসংস্কারক।
- ১৮৯৭ - শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা।
- ১৯১৬ - আলেক্সান্দ্র প্রখরভ, নোবেলজয়ী পদার্থবিদ।
- ১৯২৭ - থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক।
- ১৯২৯ - ডেভিড কেলি, আইরিশ অভিনেতা।
- ১৯৩৩ - সুভাষ চৌধুরী, রবীন্দ্রসংগীত গবেষক।
- ১৯৩৬ - আল মাহমুদ, খ্যাতিমান বাঙালি কবি।
- ১৯৪৫ - হিরণ মিত্র, চিত্রশিল্পী।
- ১৯৪৬ - মাগফার আহমেদ চৌধুরী আজাদ, মুক্তিযোদ্ধা।
- ১৯৫৬ - রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক।
- ১৯৬৩ - লিসা রিনা, মার্কিন অভিনেত্রী।
- ১৯৬৬ - নাদিম আসলাম, লেখক।
- ১৯৬৭ - ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার বিজয়ী লেখিকা।
- ১৯৭২ - মাইকেল রসেনবাউম, অভিনেতা।
- ১৯৭৫ - লিল কিম, মার্কিন র্যাপার।
- ১৯৮১ - পূর্ণিমা, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮৬ - ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবলার।
মৃত্যু
- ১৯০৫ - মোহাম্মদ আবদুহ, মিশরীয় পণ্ডিত।
- ১৯৩৭ - জর্জ গেরশ্বিন, সুরকার।
- ১৯৫৭ - আগা খান তৃতীয়, শিয়া ইমাম।
- ১৯৭৪ - পার ফ্যাবিয়ান লেগারকভিস্ট, নোবেলজয়ী সুইডিশ লেখক।
- ১৯৮৩ - রস ম্যাকডোনাল্ড, লেখক।
- ১৯৮৫ - বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কবি।
- ১৯৮৯ - লরেন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা।
- ২০০৩ - ভীষ্ম সাহনী, লেখক ও নাট্যকার।
- ২০০৫ - ফ্রান্সেস লাংফোর্ড, গায়িকা ও অভিনেত্রী।
- ২০১৩ - এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ।
- ২০২০ - এবিএম হোসেন, ইতিহাসবিদ ও ইসলামি শিল্পবিশেষজ্ঞ।
অন্যান্য
বিশ্ব জনসংখ্যা দিবস আজ।

No comments
ধন্যবাদ।