Header Ads

Header ADS

চাপে বাংলাদেশ, ৫ উইকেট নেই মাত্র ২৭ রানে

চাপে বাংলাদেশ, ৫ উইকেট নেই মাত্র ২৭ রানে

হোয়াইটওয়াশের মিশনে নেমে চাপে বাংলাদেশ, ৫ উইকেট নেই মাত্র ২৭ রানে

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার লিটন দাসের নেতৃত্বাধীন দলটির লক্ষ্য হোয়াইটওয়াশ করে পাকিস্তানের বিপক্ষে পূর্ণ প্রতিশোধ নেওয়া।

সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে সফরকারী পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি তোলে ১৭৮ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান।

তবে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে যায় লিটনের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে হোয়াইটওয়াশের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.