২৫ জুলাই : ইতিহাসে আজকের দিন
আজকের দিন: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ – ইতিহাসে আজকের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম-মৃত্যু ও অন্যান্য তথ্য একনজরে
ঘটনাবলি
- ১২১৫ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে সিংহাসনে বসেন।
- ১৪০৯ – সিসিলির রাজা প্রথম মার্টিন মৃত্যুবরণ করেন।
- ১৫৮১ – হল্যান্ডের সাতটি প্রদেশ স্পেনের শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৭৬৩ – মীরজাফর দ্বিতীয়বারের মতো মুর্শিদাবাদের নবাব হন।
- ১৭৯৪ – ফরাসি কবি আঁদ্রে শেলিয়ে গিলোটিনে মৃত্যুবরণ করেন।
- ১৭৯৯ – আবুকিরের যুদ্ধে তুর্কি বাহিনী নেপোলিয়নের কাছে পরাজিত হয়।
- ১৮১৪ – জর্জ স্টিফেনসন সফলভাবে প্রথম বাষ্পচালিত ইঞ্জিন প্রদর্শন করেন।
- ১৮৪৮ – অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ হয়।
- ১৮৯৪ – চীন-জাপান যুদ্ধ শুরু হয়।
- ১৯০৯ – লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
- ১৯৩৮ – ফিলিস্তিনে বাজারে বোমা বিস্ফোরণে ৬২ জন নিহত ও শতাধিক আহত।
- ১৯৪৩ – ইতালিতে ফ্যাসিবাদী সরকার পতন ও মুসোলিনির পদত্যাগ।
- ১৯৪৬ – প্যারিসে প্রথমবারের মতো বিকিনি পোশাক প্রদর্শিত হয়।
- ১৯৪৮ – ব্রাসেলস চুক্তি কার্যকর হয়।
- ১৯৫৭ – ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৫ – বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউন জন্ম নেয়।
- ১৯৭৮ – মাতৃগর্ভের বাইরে প্রথম শিশুর জন্ম।
- ১৯৭৯ – কান শহরে ইসরায়েলি গুপ্তচর সংস্থার হামলায় আল সায়েক নেতা যাহির মোহসেন নিহত।
- ১৯৯৩ – লেবাননে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের হামলা।
- ২০০৭ – প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জন্মবার্ষিকী
- ১১০৯ – ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা।
- ১৭৯৭ – প্রিন্সেস অগাস্টা, ডাচেস অব কেমব্রিজ।
- ১৭৯৯ – ডেভিড ডগলাস, স্কটিশ উদ্ভিদবিদ।
- ১৮৪৪ – টমাস এয়াকিনস, মার্কিন চিত্রশিল্পী ও শিক্ষক।
- ১৮৭৫ – জিম করবেট, ইংরেজ শিকারি ও প্রকৃতিবিদ।
- ১৮৯২ – প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্রজীবনীকার।
- ১৮৯৪ –
ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা।
গাভ্রিলো প্রিন্সিপ, যুবরাজ ফার্দিনান্দ হত্যাকারী।
- ১৮৯৯ – আর্থার লুবিন, চলচ্চিত্র পরিচালক।
- ১৯০১ – মনোজ বসু, বাঙালি সাহিত্যিক।
- ১৯০৫ – ইলিয়াস ক্যানেটি, নোবেলজয়ী লেখক ও নাট্যকার।
- ১৯০৮ – বিল বোস, ইংরেজ ক্রিকেটার।
- ১৯২০ – রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ডিএনএ গঠন উন্মোচনে ভূমিকা রাখা বিজ্ঞানী।
- ১৯২২ – জন বি গুডএনাফ, লিথিয়াম-আয়ন ব্যাটারির উদ্ভাবক।
- ১৯২৩ – মারিয়া গ্রাইপ, সুইডিশ লেখক।
- ১৯২৯ – সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় রাজনীতিক।
- ১৯৩০ – মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৩৬ – গ্লেন মার্কাট, অস্ট্রেলীয় স্থপতি।
- ১৯৩৯ – আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশের শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব।
- ১৯৫৬ – ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী।
- ১৯৭৪ – রিফাত বিন সাত্তার, বাংলাদেশি দাবাড়ু, গ্র্যান্ডমাস্টার।
- ১৯৮৬ – হাক, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৮৮ – পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৯৫ – মারিয়া সাক্কারি, গ্রিক টেনিস খেলোয়াড়।
- ২০০০ – মৈথিলী ঠাকুর, ভারতীয় গায়িকা।
মৃত্যুবার্ষিকী
- ১৮৩৪ – স্যামুয়েল কোলরিজ, ইংরেজ কবি ও দার্শনিক।
- ১৮৪৩ – চার্লস ম্যাকিনটোস, পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক।
- ১৯০৯ – আম্মেম্বল সুব্বা রাও পাই, আইনজীবী ও কানাড়া ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- ১৯৩৬ – হাইনরিখ রিখার্ট, জার্মান দার্শনিক।
- ১৯৫৩ – লক্ষ্মীকান্ত মৈত্র, সাংসদ ও আইনজ্ঞ।
- ১৯৬৩ – উগো কারলেত্তি, ইতালীয় মনোবিজ্ঞানী।
- ১৯৭৩ – লুই সেন্ট লরেন্ট, কানাডার প্রধানমন্ত্রী।
- ১৯৮০ – বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী ও সাহিত্যিক।
- ১৯৮৬ – ভিনসেন্ট মিনেলি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
- ২০০২ – সৈয়দ আলী আহসান, কবি, সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক।
- ২০০৩ – জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র পরিচালক।
- ২০১৪ – বেবী মওদুদ, সাংবাদিক ও সংসদ সদস্য।
- ২০২০ – পিটার গ্রিন, ফ্লিটউড ম্যাক প্রতিষ্ঠাতা, গায়ক-গীতিকার।
- ২০২২ – পল সোরভিনো, আমেরিকান অভিনেতা।
- ২০২৪ – শাফিন আহমেদ, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর তারকা শিল্পী।

No comments
ধন্যবাদ।