কারফিউ জারির পর যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংস ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রেক্ষাপটে গোপালগঞ্জের নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি গোপালগঞ্জবাসীকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, “গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। কেউ যেন জীবন-মৃত্যুর জরুরি অবস্থা ছাড়া ঘর থেকে বের না হন।”
তিনি আরও জানান, জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে কন্ট্রোল রুম থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

No comments
ধন্যবাদ।