১৭ জুলাই : ইতিহাসে আজকের দিন
আজকের দিন: ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
ইতিহাসের পাতায় ১৭ জুলাই নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন হিসেবে স্মরণীয়। একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য তথ্যগুলো।
ঘটনাবলি
- ১০৫৪ – সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক অনুষ্ঠিত হয়।
- ১৪২৯ – দাউফিন ফ্রান্সের রাজসিংহাসনে অভিষিক্ত হন।
- ১৭১২ – ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
- ১৭৬২ – দ্বিতীয় ক্যাথেরিন রাশিয়ার জার মনোনীত হন।
- ১৭৯০ – টমাস সেইন্ট প্রথম সেলাই মেশিনের পেটেন্ট করেন।
- ১৮২১ – স্পেন ফ্লোরিডাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।
- ১৮২৩ – গভর্নর জেনারেল জন অ্যাডামের প্রস্তাবে কলকাতায় গঠিত হয় সাধারণ শিক্ষা সমিতি।
- ১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণে ‘নর্মাল স্কুল’ প্রতিষ্ঠা হয়।
- ১৮৬১ – যুক্তরাষ্ট্রের কংগ্রেস কাগজের মুদ্রা চালুর অনুমোদন দেয়।
- ১৯০০ – ব্রিটিশ ব্যঙ্গাত্মক সাময়িকী পাঞ্চ প্রকাশিত হয়।
- ১৯২৮ – মেক্সিকোর প্রেসিডেন্ট আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত হন।
- ১৯৪২ – স্তালিনগ্রাদ যুদ্ধ শুরু হয়।
- ১৯৪৫ – পটসডাম সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা।
- ১৯৫৫ – ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ডের উদ্বোধন হয়।
- ১৯৬৩ – স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়।
- ১৯৬৮ – ইরাকে ১৭ জুলাইয়ের বিপ্লব সংঘটিত হয়; আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতা গ্রহণ করে।
- ১৯৭৩ – আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে; শেষ বাদশাহ জহির শাহ ক্ষমতা হারান।
- ১৯৭৬ – পূর্ব তিমুরকে ইন্দোনেশিয়া তাদের ২৭তম প্রদেশ হিসেবে ঘোষণা করে।
- ১৯৭৭ – বাংলাদেশের কর্ণফুলী নদীর মোহনায় জেটি চালু হয়।
জন্মবার্ষিকী
- ১৪৮৭ – পারস্যের শাহ ইসমাইল।
- ১৮৩১ – মনোমোহন বসু, বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক।
- ১৮৮৮ – শমুয়েল ইউসেফ অ্যাগনন, নোবেলজয়ী ইউক্রেনীয়-ইসরায়েলি সাহিত্যিক।
- ১৮৯৪ – জর্জ লেমেত্র, বেলজীয় জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ।
- ১৮৯৯ – জেমস ক্যাগনি, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী।
- ১৯০০ – নীরদাকান্ত লাহিড়ী চৌধুরি, খ্যাতনামা সেতারবাদক।
- ১৯০৬ – বিজন ভট্টাচার্য, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।
- ১৯১২ – অমিতা সেন (আশ্রমকন্যা), সংগীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শী শিল্পী।
- ১৯১৩ – রজার গ্যারাউডি, ফরাসি দার্শনিক ও লেখক।
- ১৯৩০ – শচীন ভৌমিক, বিখ্যাত হিন্দি চিত্রনাট্যকার।
- ১৯৩৫ – ডায়ান ক্যারল, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৩৫ – ডোনাল্ড সাদারল্যান্ড, প্রখ্যাত কানাডীয় অভিনেতা।
- ১৯৪৪ – কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৯৪৯ – মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার।
- ১৯৫৪ – আঙ্গেলা মেরকেল, জার্মান চ্যান্সেলর।
- ১৯৬০ – কিম বার্নেট, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৭২ – ইয়াপ স্টাম, ওলন্দাজ ফুটবলার।
- ১৯৭৫ – আন্দ্রে অ্যাডামস, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

No comments
ধন্যবাদ।