Header Ads

Header ADS

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত,  গোপালগঞ্জ

গোপালগঞ্জে কারফিউ জারির কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তเฉকেবল গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। দেশের অন্যান্য জেলার পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বিকেলে গোপালগঞ্জে কোনো পরীক্ষা ছিল না। জেলার স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

উল্লেখ্য, এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.