Header Ads

Header ADS

বাংলাদেশ সফরের সূচি পেছাতে চায় ভারত

বাংলাদেশ সফরের সূচি পেছাতে চায় ভারত

আগস্টে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে নির্ধারিত সেই সূচিতে পরিবর্তন চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানিয়েছে, নির্ধারিত সময়ে সিরিজ খেলতে আগ্রহী নয় এবং সিরিজটি পিছিয়ে নভেম্বরে আয়োজনের প্রস্তাব দিয়েছে। ফলে সিরিজের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচিও প্রায় চূড়ান্ত করেছিল। তবে সিরিজ শুরুর দেড় মাস আগে বিসিসিআই হঠাৎ সিদ্ধান্ত বদলে সিরিজ পেছানোর অনুরোধ জানায়। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি বিশ্বস্ত সূত্র।

আগের সূচি অনুযায়ী, ১৭ আগস্ট ঢাকায় প্রথম ওয়ানডে, ২০ আগস্ট দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ আগস্ট চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল। এরপর ২৬ আগস্ট চট্টগ্রামে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে।

সিরিজটি পিছিয়ে গেলে সেটি নতুন করে নির্ধারণ করতে হবে, যা দুই বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এখন বিসিবি অপেক্ষা করছে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.