Header Ads

Header ADS

৩০ জুলাই : ইতিহাসে আজকের দিন

 


আজ বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ  চলুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

  • ৭৬২ – আব্বাসীয় খলিফা আল-মনসুর বাগদাদ শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  • ১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তাঁর চতুর্থ সমুদ্রযাত্রায় হন্ডুরাস উপকূলের গুয়ানায়া দ্বীপে পৌঁছান।
  • ১৬০২ – মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও ঔপনিবেশিক কার্যক্রম শুরু হয়।
  • ১৬২৯ – ইতালির নেপলসে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৬৫৬ – পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান ঘটে।
  • ১৯১৪ – বিশ্বজুড়ে ভয়াবহ রক্তপাতের সূচনা হয়; শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
  • ১৯৩৫ – বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন প্রথমবারের মতো বই প্রকাশ করে।
  • ১৯৪৮ – লিভারপুলে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র।
  • ১৯৬৯ – মার্কিন মহাকাশযান মেরিনার-৬ প্রথমবারের মতো মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠায়।
  • ১৯৮০ – পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু স্বাধীনতা লাভ করে।

জন্ম

  • ১৮৫৫ – জর্জ ভিলহেম ভন সিমেন্স, জার্মান শিল্পপতি ও সিমেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা।
  • ১৮৬৩ – হেনরি ফোর্ড, বিশ্বখ্যাত মার্কিন শিল্পোদ্যোক্তা ও অটোমোবাইল নির্মাতা।
  • ১৮৭৪ – বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
  • ১৮৮২ – সত্যেন বোস, বাঙালি বিপ্লবী।
  • ১৮৮৬ – এস. মুথুলক্ষ্মী রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও সমাজসেবী।
  • ১৮৮৭ – কাজী মোতাহার হোসেন, খ্যাতিমান বাংলাদেশি পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
  • ১৮৯৮ – হেনরি মুর, খ্যাতিমান ইংরেজ ভাস্কর।
  • ১৯৫৫ – ববিতা, জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৬৪ – ইয়ুর্গেন ক্লিন্সমান, জার্মান ফুটবল তারকা।

মৃত্যু

  • ১৭৭১ – টমাস গ্রে, ইংরেজ কবি।
  • ১৮৯৮ – অটো ভন বিসমার্ক, জার্মান রাজনীতিক ও কূটনীতিক।
  • ১৯৮০ – গোপাল ঘোষ, বাঙালি চিত্রশিল্পী।
  • ১৯৮৭ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক।
  • ২০০৭ – ইংমার বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্র ও নাট্য নির্দেশক।

দিবস

  • ভানুয়াতু প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.