Header Ads

Header ADS

নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার মধ্যে প্রেমের সম্পর্ক ভেঙে যায়

নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার

গত কয়েক বছর ধরে ঢালিউডে গুঞ্জন ছিল—নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ দিবস—সবখানেই দুজনকে একসঙ্গে দেখা যেত, যা ভালোবাসার ইঙ্গিত হিসেবে ধরা হতো। তবে গত বছরের শেষ দিকে সেই সম্পর্ক ভেঙে যায়। সে সময় এক সাক্ষাৎকারে রাফী বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, “সবটাই গুজব, আমরা কেবল বন্ধু।”

তবে এবার সেই ‘বন্ধুত্ব’ও যে আর টিকে নেই, তা স্পষ্ট করেই জানালেন তমা মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা গোপন থাকে না। তাই বলছি—আমাদের এখন আর একসঙ্গে দেখা যাবে না, অন্তত অফ স্ক্রিনে তো নয়ই; অন স্ক্রিনেও আপাতত কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও যোগ করেন, “প্রেম, বন্ধুত্ব বা বিয়ে—যেটাই হোক না কেন, আড্ডা, দেখা বা কথাবার্তা এসবকেই আমি ছন্দপতন বলে মনে করি না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি আমার মতো আছি, আমরা যার যার মতো করে এগিয়ে যাচ্ছি—এটাই সবচেয়ে স্বাভাবিক। একই জায়গায় কাজ করি বলে দেখা হতে পারে, কথা হতে পারে, এমনকি আড্ডাও হতে পারে।”

তবে সম্পর্কের অতীত স্মৃতিগুলো একসময় বেশ উষ্ণই ছিল। যেমন, গত বছর তমার জন্মদিনে রাফী তার ফেসবুকে দুজনের একটি মুহূর্ত শেয়ার করে লিখেছিলেন, “আমি খুব সৌভাগ্যবান, তোমাকে নিয়ে আরও একটি বছর কাটাতে পারছি—উদ্‌যাপন করো।” সেই পোস্টে সাড়া দিয়ে তমাও মন্তব্য করেছিলেন, “আমিও তোমাকে পেয়ে খুব ভাগ্যবান, রাফী।”

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.