Header Ads

Header ADS

সুনেরাহ বিনতে কামাল শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার

সুনেরাহ বিনতে কামাল শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে।

সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দুই পায়ের একটি ছবি পোস্ট করে সুনেরাহ লেখেন, “আজ শুটিংয়ের সময় একটি পালিয়ে যাওয়ার দৃশ্য করতে গিয়ে হঠাৎ লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও আশা করছি বড় কিছু নয়।”

পরে গণমাধ্যমে বিস্তারিত জানিয়ে সুনেরাহ বলেন, একটি দৃশ্যে তাকে দ্রুত ঘুরে দাঁড়াতে হচ্ছিল। তখন অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি লাইট স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এতে দুই হাঁটুতে গুরুতর আঘাত পান, এমনকি হাঁটুর চামড়া ছিঁড়ে রক্তপাতও হয়।

তার ভাষায়, “পড়ার পর প্রচুর রক্ত বের হচ্ছিল। প্রথমে ব্যথা তেমন অনুভব করিনি, কিন্তু এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তবে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

সুনেরাহ বিনতে কামাল তার ক্যারিয়ারের শুরুতেই ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে সাড়া ফেলেন। এরপর গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ এবং কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.