Header Ads

Header ADS

৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

 

৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের এ বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে বলে নিশ্চিত করেছেন দেশটির একটি আঞ্চলিক গভর্নর। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ বিমানটি সাইবেরিয়া-ভিত্তিক এনগারা এয়ারলাইনের এবং এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। পথে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।

তিনি এক টেলিগ্রাম বার্তায় লেখেন, “বিমানটি খুঁজে বের করতে প্রয়োজনীয় সব বাহিনী ও সরঞ্জাম ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।”

তবে জরুরি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট আরোহীর সংখ্যা প্রায় ৪০ জন বলে জানানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.