গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১ জুলাই) রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসিফুজ্জামান রিপন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ আরও অনেকে।
জানা গেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি হাতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে ছাত্রদল। কর্মসূচির ধারাবাহিকতায় তারা আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক আয়োজনও করবে।

No comments
ধন্যবাদ।