Header Ads

Header ADS

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের আওতায় বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদ ছিল। এর মধ্যে ১ হাজার ৬৯০টি পদে উপযুক্ত প্রার্থী পাওয়া গেছে এবং তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে উপযুক্ত প্রার্থী না থাকায় সেখানে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

এছাড়া, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া যায়নি। এদের মধ্যে যারা মনোনয়ন পাননি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের অনুমোদন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে সুপারিশ করার উদ্যোগ নেওয়া হবে।

মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.