Header Ads

Header ADS

নিমিষেই দূর হবে পিঁপড়া

পিঁপড়া

রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান

রান্নাঘরের এক বিরক্তিকর উপদ্রব হলো পিঁপড়ে। কোনো পূর্বঘোষণা ছাড়াই একসময় হানা দেয় তারা। বিশেষ করে যেখানে চিনি, দুধ, চায়ের ফোঁটা কিংবা বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে, সেখানেই এদের ভোজনসভা বসে নিয়মিত। বাজারে পিঁপড়া দূর করার জন্য নানা ধরনের কেমিকেলযুক্ত ওষুধ পাওয়া গেলেও, সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিরাপদ ও প্রাকৃতিক কিছু ঘরোয়া উপায়েই পিঁপড়া তাড়ানো যায় সহজে।

চলুন জেনে নিই কার্যকর কিছু উপায়—

১. লেবুর রস

লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড পিঁপড়ার জন্য খুবই অস্বস্তিকর। একটি স্প্রে বোতলে পানি ও লেবুর রস মিশিয়ে নিন। এরপর পিঁপড়ার আনাগোনা দেখা মাত্র ওই স্থানে স্প্রে করুন। পিঁপড়ার বের হওয়ার জায়গায় লেবুর খোসা বা রস দিয়ে রাখলেও উপকার মিলবে। ঘর মোছার পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলেও উপদ্রব অনেকটা কমে যাবে।

২. লবণ পানি

গরম পানিতে কয়েক চামচ লবণ মিশিয়ে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। পিঁপড়ার চলাচলের স্থানগুলোতে স্প্রে করলে তারা আর সহজে ফিরে আসবে না।

৩. তেজপাতা

তেজপাতার গাঢ় গন্ধ পিঁপড়ারা সহ্য করতে পারে না। রান্নাঘর বা ঘরের যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি, সেখানে কয়েকটি তেজপাতা রেখে দিন। প্রাকৃতিকভাবেই তারা ওই এলাকা এড়িয়ে চলবে।

৪. দারুচিনির গুঁড়ো

দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন পিঁপড়ার চলাচলের পথে বা আড্ডাস্থলে। এর গন্ধ পিঁপড়ার জন্য অসহনীয় হওয়ায় এলাকা ছেড়ে পালিয়ে যাবে।

৫. সাদা ভিনিগার

পানি ও সাদা ভিনিগার সমান পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। ঘরের কোণ, রান্নাঘরের ফাঁকফোকর কিংবা যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি, সেখানে স্প্রে করুন। এটি একটি কার্যকর প্রাকৃতিক প্রতিকার।

৬. চক বা ময়দার গুঁড়ো

বাচ্চাদের লেখার চক বা ময়দার গুঁড়ো পিঁপড়ার পথ আটকে দিতে পারে। এসব গুঁড়ো দিয়ে পিঁপড়ার চলাচলের পথে লাইন করে ছিটিয়ে দিন। পিঁপড়া সাধারণত এই লাইন অতিক্রম করে না।

৭. ট্যালকম পাউডার বা বেবি পাউডার

ট্যালকম পাউডার বা বেবি পাউডারও একইভাবে পিঁপড়ার চলাচল ঠেকাতে সহায়তা করে। প্রয়োজনে পানিতে গুলে দেওয়ালের ধারে বা রান্নাঘরের কোনায় ছিটিয়ে দিন।


পিঁপড়ার যন্ত্রণায় অতিষ্ঠ হলে রাসায়নিক নয়, বরং ঘরোয়া উপায়েই মিলতে পারে স্থায়ী ও নিরাপদ সমাধান। আপনার ঘরকে রাখুন পরিচ্ছন্ন এবং প্রয়োগ করুন এই সহজ কৌশলগুলো—পিঁপড়া থাকবে দূরে, রান্নাঘর থাকবে নিরাপদ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.