রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগে ছয়টি পদে মোট ৫৮ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। তবে আবেদনকারীদের অবশ্যই রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগপ্রাপ্তরা রাঙামাটিতেই কাজ করবেন। চাকরিগুলো স্থায়ী।
পদের বিবরণ ও যোগ্যতা:
১. কোল্ড চেইন টেকনিশিয়ান
- পদসংখ্যা: ১
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিং ট্রেডে ভোকেশনাল এইচএসসি পাস।
২. স্টোরকিপার
- পদসংখ্যা: ৪
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- যোগ্যতা:
চাকরিতে যোগদানের সময় সরকারি বিধি অনুযায়ী জামানত জমা দিতে হবে।
স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস।
৩. পরিসংখ্যানবিদ
- পদসংখ্যা: ২
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি।
কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৪. স্বাস্থ্য
সহকারী
- পদসংখ্যা: ৩৬
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস।
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১২
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- যোগ্যতা:
এইচএসসি বা সমমান পাস।
কম্পিউটারে Word processing, Data Entry ও টাইপিং দক্ষতা থাকতে হবে।
টাইপিং গতি: বাংলায় ও ইংরেজিতে মিনিটে অন্তত ২০ শব্দ।
৬. ড্রাইভার
- পদসংখ্যা: ৩
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- যোগ্যতা:
- অষ্টম শ্রেণি পাস।
- ভারী যানবাহনের
লাইসেন্স থাকলে ১৫তম গ্রেড এবং হালকা যানবাহনের ক্ষেত্রে ১৬তম গ্রেড প্রযোজ্য।
আবেদন প্রক্রিয়া:
- আবেদন
ফরম: রাঙামাটি
পার্বত্য জেলা পরিষদ থেকে সংগ্রহ করতে হবে।
- আবেদনের
ঠিকানা:
চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি।
আবেদন সরাসরি বা ডাকযোগে পাঠানো যাবে। - আবেদন
ফি: ১ থেকে ৬
নম্বর পদে আবেদনকারীকে ৪০০ টাকা ফি দিতে হবে।
টাকা জমা দিয়ে প্রাপ্ত রসিদের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। - আবেদনের
শেষ সময়: ১৪ মে ২০২৫, অফিস চলাকালীন
সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।

No comments
ধন্যবাদ।