Header Ads

Header ADS

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, ভিডিওধারণ করে হুমকি

 

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান

ডিএমপি সূত্র জানায়, নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে রাজধানীর ডেমরা থানা পুলিশের একটি টিম গ্রেপ্তার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী তরুণী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন এবং তিনি ইডেন মহিলা কলেজের ছাত্রী ছিলেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়, যার পর তাদের মধ্যে নিয়মিত ফোনে যোগাযোগ গড়ে ওঠে এবং একসময় দেখা-সাক্ষাৎও হয়।

এক পর্যায়ে নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানাধীন এলাকার বাসায় নিয়ে যান। তরুণী বাসায় ফিরে যেতে চাইলে নোবেল এবং আরও ২-৩ জন সহযোগীর সহায়তায় তাকে একটি কক্ষে আটক করেন এবং মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এরপর সেই ঘরে তাকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখেন নোবেল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ভয়ভীতি ও হুমকির কারণে তরুণী দীর্ঘদিন কাউকে কিছু জানাতে সাহস পাননি। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় মাঝেমধ্যে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি আরও কয়েকজনের সহায়তায় তরুণীকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টেনে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে পুনরায় আটক করা হয়। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তরুণীর পিতামাতা তাকে চিনতে পারেন।

পরিবার খোঁজাখুঁজির একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই বাসা থেকে তরুণীকে উদ্ধার করে।

ভুক্তভোগীর পরিবারের সহযোগিতায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (২০ মে) নোবেলকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, তরুণীকে গত বছরের নভেম্বর মাস থেকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.