টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১৯ মে) দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছেন অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনকে বিশ্রামে রেখে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন একাদশে।
এছাড়াও:
- স্পিনার শেখ মাহেদীর জায়গায় একাদশে এসেছেন রিশাদ হোসেন
- আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানের বদলে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম
- হাসান মাহমুদের পরিবর্তে খেলছেন উদীয়মান পেসার নাহিদ রানা
বাংলাদেশ একাদশ (২য় টি-টোয়েন্টি):
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
বাংলাদেশ এই ম্যাচ জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে।

No comments
ধন্যবাদ।