পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নীলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) রাতের এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নৌকাটিতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ কাছেও যেতে পারছিল না। তবে এলাকাবাসীর সহায়তায় উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ওসি দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা নৌকাটিতে কতজন পর্যটক ছিলেন— সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি।

No comments
ধন্যবাদ।