০৫ জুন : কী ঘটেছিল ইতিহাসে
আজকের দিন: বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু এবং গুরুত্বপূর্ণ দিবসগুলো একনজরে দেখে নেওয়া যাক।
ঘটনাবলি
- ১৫০৭ – ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
- ১৬৬১ – স্যার আইজ্যাক নিউটন কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন।
- ১৭৮৩ – ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়ান মন্টগলফিয়ার ভাইয়েরা।
- ১৮০৬ – লুই বোনাপার্ট হল্যান্ডের রাজা হিসেবে নিযুক্ত হন।
- ১৮২৭ – উসমানীয় সাম্রাজ্যের হাতে গ্রিক রাজধানী এথেন্সের পতন ঘটে।
- ১৮৪৯ – ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি লাভ করে।
- ১৮৭০ – তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশ এলাকা আগুনে ভস্মীভূত হয়।
- ১৯১৫ – ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়।
- ১৯১৬ – তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।
- ১৯২৬ – তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা হয়।
- ১৯৪০ – প্রথম রাবারের টায়ার জনসমক্ষে প্রদর্শিত হয়।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৬৭ – ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়।
- ১৯৭২ – সুইডেনের স্টকহোমে ‘জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন’ শুরু হয়।
- ১৯৭২ – এই সম্মেলনে প্রতি বছর ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
- ১৯৭৫ – কমন মার্কেটে থাকা না থাকা নিয়ে ব্রিটেনে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়; বেশিরভাগ মানুষ থাকার পক্ষে ভোট দেন।
- ১৯৭৬ – আট বছর পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়।
- ১৯৮৩ – ভারতের অমৃতসরে স্বর্ণমন্দিরে সেনাবাহিনীর অভিযানে উগ্রপন্থী প্রায় ৬০০ জন নিহত হন।
- ১৯৯৭ – আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ২০১৬ – বিজিবির প্রথম নারী সদস্যদের আনুষ্ঠানিক যাত্রা শুরু।
- ২০২২ – চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন প্রাণ হারান।
জন্ম
- ৪৬৯ খ্রিস্টপূর্ব – সক্রেটিস, গ্রিক দার্শনিক।
- ১৭২৩ – অ্যাডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক।
- ১৭৭০ – সুলতান দ্বিতীয় মুস্তফা, তুরস্ক।
- ১৮৬৫ – সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা আন্দোলনের অগ্রদূত।
- ১৮৮৩ – জন মেনার্ড কেইনস, বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ।
- ১৮৯৮ – ফেদেরিকো গারসিয়া লোরকা, স্প্যানিশ কবি ও নাট্যকার।
- ১৯০০ – দেনেশ গাবর, হাঙ্গেরীয়-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও হোলোগ্রাফির উদ্ভাবক।
- ১৯১১ – জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী।
- ১৯১২ – এরিক হোলিস, ইংলিশ ক্রিকেটার।
- ১৯১৬ – সিড বার্নস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯২৮ – টনি রিচার্ডসন, ব্রিটিশ পরিচালক ও প্রযোজক।
- ১৯৩১ – জাক দ্যমি, ফরাসি চলচ্চিত্র পরিচালক।
- ১৯৪৪ – হুইটফিল্ড ডিফি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৪৯ – কেন ফলেট, ব্রিটিশ ঔপন্যাসিক।
- ১৯৫২ – মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৫৪ – ফিল নীল, ইংরেজ ক্রিকেটার; ন্যান্সি স্টাফোর্ড, মার্কিন অভিনেত্রী।
- ১৯৫৬ – স্বস্তিকা মুখোপাধ্যায়, বাঙালি সংগীতশিল্পী।
- ১৯৭১ – মার্ক ওয়ালবার্গ, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭২ – তানিয়া আহমেদ, বাংলাদেশি মডেল ও নির্মাতা।
- ১৯৭৪ – মারভিন ডিলন, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।
মৃত্যু
- ৮৪২ – খলিফা মুতাসিম বিল্লাহ।
- ১২৫৯ – জাপানের সম্রাট সানজো।
- ১৩১৬ – ফ্রান্সের রাজা দশম লুই।
- ১৮৮৯ – রাজেন্দ্রচন্দ্র দত্ত, ভারতবর্ষে হোমিওপ্যাথির প্রথম প্রচারক।
- ১৯১০ – ও. হেনরি, মার্কিন ছোটগল্পকার।
- ১৯৬৮ – রবার্ট কেনেডি, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী।
- ১৯৯৬ – সত্যেন্দ্রনাথ মৈত্র, আধুনিক সাক্ষরতা আন্দোলনের পথিকৃৎ।
- ২০০৪ – রোনাল্ড রেগন, যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
- ২০১১ – আজম খান, বাংলাদেশি পপ সংগীতশিল্পী।
- ২০১২ – রে ব্র্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।
- ২০১৫ – তারেক আজিজ, ইরাকি রাজনীতিবিদ ও সাবেক উপ-প্রধানমন্ত্রী।
বিশেষ দিবস
বিশ্ব পরিবেশ দিবস – ১৯৭২ সালে স্টকহোম সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালিত হয়।

No comments
ধন্যবাদ।