Header Ads

Header ADS

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

ইন্টারনেট

আগামী জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, এই মূল্যহ্রাস আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) ও আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে কার্যকর হবে। পরে ধাপে ধাপে গ্রাহক পর্যায়েও এর প্রভাব পড়বে।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “আগামী ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের মূল্য ২০ শতাংশ হ্রাস পাবে। এর ফলে সাধারণ গ্রাহকেরাও ধীরে ধীরে এর সুফল পাবেন।”

তিনি আরও বলেন, “মোবাইল অপারেটরদের উদ্দেশে বলছি—দাম কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.