Header Ads

Header ADS

মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরির সুযোগ

মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরির সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ মে আবেদন শুরু হবে।


আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলি:
আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া সরকারের প্রচলিত বিধি-বিধান, আদেশ এবং নীতিমালার ভিত্তিতে সম্পন্ন হবে। কোটাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে।
সমস্ত পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে।



পদের নাম: অ্যাকাউন্টস অফিসার

পদের সংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।


পদের নাম: স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার
পদসংখ্যা: ০১ (একটি)
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।


বয়সসীমা: এ বছরের ১৮ মে তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং সব অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দেবেন।


আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে [এখানে ক্লিক করুন।]।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.