Header Ads

Header ADS

শাহবাগেই ফ্যাসিবাদের জন্ম, সেখানেই হবে এর শেষ: হাসনাত

শাহবাগেই ফ্যাসিবাদের জন্ম, সেখানেই হবে এর শেষ: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যে শাহবাগে এক সময় ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, সেই শাহবাগেই তার চূড়ান্ত পতন ঘটবে।" শুক্রবার (৯ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা জুলাইয়ে গঠিত ঐক্যের সকল শক্তিকে নিয়ে লড়াই চালিয়ে যাব।

এর আগে, রাজধানীর শাহবাগ এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এখান থেকেই তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত থেকে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চালিয়ে আসছিল। শুক্রবার বিকেলে সেখানেই সমাবেশ করে এনসিপি এবং সেই সমাবেশ থেকেই শাহবাগ অবরোধের ডাক দেওয়া হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.