Header Ads

Header ADS

ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আগামীকাল

 

ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আগামীকাল

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাগুলো খোলা থাকবে। ফলে গ্রাহকরা অন্যান্য কর্মদিবসের মতোই সব ধরনের লেনদেন করতে পারবেন। একইসঙ্গে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চলবে—সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় জানানো হয়, ১৭ মে ও ২৪ মে—এই দুই শনিবার ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকবে।

এই সিদ্ধান্ত এসেছে সরকারের ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটির অংশ হিসেবে। ৬ মে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদের ছুটি শুরু হবে ৫ জুন এবং চলবে ১৪ জুন পর্যন্ত। টানা এই দীর্ঘ ছুটি কার্যকর রাখতে ১৭ ও ২৪ মে, দুই শনিবার সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.