Header Ads

Header ADS

ভালোবাসা ও সহমর্মিতার গল্প ‘জোনাকী’

 

‘জোনাকী’

‘জোনাকী’ একটি হৃদয়ছোঁয়া সামাজিক নাটক, যা মনে করিয়ে দেয়—টাকা-পয়সা বা সম্পদের বিনিময়ে সত্যিকারের সুখ কেনা যায় না। সুখের আসল ভিত্তি হলো ভালোবাসা, সহানুভূতি এবং সম্পর্কের গভীরতা।

নাটকটি রচনা করেছেন শরাফ আহমেদ জীবন এবং পরিচালনা করেছেন নাহিদ হাসনাত। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সালহা খানম নাদিয়া, আরিবা আহসান শ্রেষ্ঠা, নাদের চৌধুরী ও জাবেদ গাজী।

গল্পে তুলে ধরা হয়েছে এক পরিশ্রমী বাবা ও তার আদরের মেয়ের সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। যেখানে ছোট ছোট আনন্দময় মুহূর্ত, জন্মদিনের হাসি, কিংবা বাবার চোখের উচ্ছ্বাস—সব কিছুই যেন জীবনের সেরা উপহার। তবে যখন অহংকার ও শ্রেণিবৈষম্যের বাস্তবতা তাদের মাঝে ফাটল ধরায়, তখন গফুর মিয়ার সাহসিকতা ও নিঃস্বার্থ ভালোবাসা নতুন করে আশার আলো জ্বেলে দেয়। নাটকটি স্মরণ করিয়ে দেয়, জীবনের আসল ধন হলো আন্তরিক সম্পর্ক এবং মানবিক মূল্যবোধ।

‘জোনাকী’ নাটকটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.