Header Ads

Header ADS

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৪০০ জন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ‘গণহত্যামূলক’ আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫২ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১১৩ জন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মোট আহতের সংখ্যা এখন ১ লাখ ১৭ হাজার ৯০৫ জন। ধ্বংসস্তূপ ও রাস্তায় এখনও অনেক মরদেহ পড়ে থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে তীব্র হামলা শুরু করে, যেখানে এ পর্যন্ত ২ হাজার ২৭৩ জন নিহত ও ৫ হাজার ৮০০ জন আহত হয়েছেন, যদিও জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তি কার্যকর হয়েছিল।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.