Header Ads

Header ADS

চট্টগ্রামের সড়কে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের সড়কে প্রাণ গেল ৫ জনের

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশা (সিএনজিচালিত) ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা গুরুতর।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি ও পিকআপভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।"

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.