Header Ads

Header ADS

সোনালু ফুলের রেণু

 

কবিতা

ফুলের ভেতর রেণুর যাপন


মানুষের পায়ের নিচেই ফসলের খেত


সূর্যালোকে কৃষক থাকে না


আগুনে পুড়ছে জলাশয়ের যৌবন


মায়ের পা-ধোয়া জল পান করি


বাবার পেছনে হাঁটতে হাঁটতে বহুদূর গিয়ে


পুনরায় ফিরে এসেছি বাড়িতে


বাবা নেই


মাকে রেখে আমি আর কোথাও যাই না


-------------------------শামীম নওরোজ


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.