পুলিশ নেবে কনস্টেবল
বাংলাদশে পুলশি বাহনিীতে ট্রইেনি রক্রিুট কনস্টবেল (টআিরস)ি পদে নয়িোগরে জন্য বজ্ঞিপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে।
আবেদনের যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ন্যূনতম জিপিএ ২.৫০ অর্জন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করার যোগ্য নন।
২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য প্রযোজ্য কোটানীতি অনুসরণ করা হবে।
শারীরিক যোগ্যতা:
- মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি।
- বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি।
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার জন্য প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে।
মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় অন্তত ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদন ফি:
আবেদন ফরম পূরণ সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডি ব্যবহার করে আবেদন ফরম পূরণের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নমার থেকে ৪০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।

No comments
ধন্যবাদ।