Header Ads

Header ADS

ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট

 কোনো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইট ডিজাইন ছাড়াও আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। যেমন : ওয়েবসাইটের সার্ভার তৈরি করা, ওয়েবসাইটের গঠন ও কাঠামো তৈরি করা অর্থাৎ, ওয়েবসাইটের ফাংশনালিটি কেমন হবে তা নির্ধারণ করাও এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তাই ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে ওয়েব ডিজাইন এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টেরও প্রয়োজন রয়েছে। আর একজন ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে এই দুটি কাজের সমন্বয় করে তা সম্পন্ন করা। আজকে আমরা ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কী তা নিয়ে বিস্তারিত জানবো।


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কী। একদম সহজভাবে বললে,


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট = ওয়েব ডিজাইন + ওয়েব ডেভেলপমেন্ট


অর্থাৎ, ওয়েবসাইট ডিজাইন করা থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের পুরো প্রক্রিয়াটি সমন্বয় করে তা দক্ষতার সাথে সম্পন্ন করার প্রক্রিয়াই হলো ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। মূলত ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড (Front End) বা ক্লায়েন্ট সাইড এবং ব্যাক এন্ড(Back End) বা সার্ভার সাইড উভয় বিষয় নিয়েই কাজ করে। 


সুতরাং ওয়েবসাইট ডিজাইন, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ওয়েবসাইটের সার্ভার, গঠন ও কাঠামো তৈরি করা, ডাটাবেজ সিকিউরিটি ম্যানেজমেন্ট, ডিবাগিং(Debugging) সবকিছুই একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একত্রে সম্পাদন করেন।


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপারের কাজ কী?

ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কী তা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে একজন ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপারের কাজ কী? বা তাকে কী কী দায়িত্ব পালন করতে হয়? নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হলো :


  • ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের সমন্বয় করা। 
  • ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড উভয় বিষয়েই কাজ করা। 
  • ওয়েব ডিজাইনিং এবং ওয়েবসাইটের ফাংশনাল কার্যাবলী সবকিছুই একত্রে সম্পাদন করা। 
  • ওয়েবসাইটের সামগ্রিক গঠন নিয়ে কাজ করা। 
  • ওয়েবসাইটের কাজ সহজ করা। 
  • ওয়েবসাইট কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তা সমাধান করা। 
  • ওয়েবসাইট সবসময় মনিটরিং(Monitoring) করা। 
  • সফটওয়্যার তৈরি এবং এর সাথে সম্পর্কযুক্ত সকল কাজই ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপারকে করতে হয়। 
  • সব রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হওয়া এবং সেগুলোর ব্যবহার জানা। 
  • ওয়েবসাইট এবং ওয়েবসাইটের তথ্য ও উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করা।
  • ই-কমার্স ভিত্তিক লেনদেন বা অন্যান্য কাজ করার প্রয়োজন হলে, তার পুরোটাই ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপারকে দেখভাল করতে হয়।

এর বাইরেও একজন ফুল-স্ট্যাক ডেভেলপারকে আরো টুকটাক ছোটো-খাটো কাজ করতে হয়। তবে মূলত এই দায়িত্বগুলোয় তাদের পালন করতে হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.