Header Ads

Header ADS

এফিলিয়েট মার্কেটিং ব্লগ

 সহজে এফিলিয়েট মার্কেটিং শেখার আরেকটি ভালো উপায় হচ্ছে ব্লগপোস্ট পড়া। এই মার্কেটিং কৌশল নিয়ে অসংখ্য মার্কেটাররা ব্লগিং করেছেন৷ বিশ্বের বড় বড় এফিলিয়েট মার্কেটারদের অনেকেই প্রতিনিয়ত এই মার্কেটিং কৌশলটি সম্পর্কে ব্লগিং করছেন। তাদের লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আপনাকে কী করতে হবে, কীভাবে করতে হবে।


বিশেষ করে নতুনদের জন্য কিছু বিশেষ ব্লগ লেখা হয় যাতে তারা সহজেই বুঝতে পারে কীভাবে তারা এই মার্কেটিংটি শিখবে, কীভাবে মার্কেটপ্লেসে আসবে। তাছাড়া মার্কেটপ্লেসের বর্তমান অবস্থান কেমন, ভবিষ্যতে কী হতে পারে, এখানে কেমন ক্যারিয়ার হতে পারে সবকিছুই আপনি এখান থেকে জানতে পারবেন।


বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই এফিলিয়েট মার্কেটিং নিয়ে ব্লগ রয়েছে৷ আপনি আপনার সুবিধা মতো যেকোনোটা বেছে নিতে পারেন। তবে বাংলার পাশাপাশি ইংরেজি ব্লগপোস্ট গুলাও পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি গোটা বিশ্বের এফিলিয়েট মার্কেটিংয়ের অবস্থা, ধরণ সবকিছু সম্পর্কেই জানতে পারবেন।


এই বহুল প্রচলিত মার্কেটিং কৌশলটি নিয়ে বেশ কিছু ব্লগ রয়েছে৷ তন্মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো :


  • নীল প্যাটেল (Neil Patel)
  • স্মার্ট ব্লগার (Smart Blogger)
  • জেফ বুলাস (Jeff Bullas)
  • কন্টেন্ট মার্কেটিং ইন্সটিটিউট (Content Marketing Institute)
  • সার্চ ইঞ্জিন জার্নাল (Search Engine Journal)
  • ব্যাকলিঙ্কো (Backlinko)
  • ইয়োস্ট ব্লগ (Yoast Blog)
  • মোজ ব্লগ (Moz Blog)

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.