কীভাবে শিখবেন ওয়েব ডিজাইন?
ওয়েব ডিজাইনিং সেখার কয়েকটি সহজ এবং কার্যকরী মাধ্যম রয়েছে। নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হলো :
ওয়েব ডিজাইন কোর্স
অনলাইন ও অফলাইন – উভয় জায়গাতেই ওয়েব ডিজাইনের অনেকগুলো কোর্স রয়েছে। আপনি একটু খোঁজ করলেই সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এই কোর্সগুলো পেইড অথবা আনপেইড – দুইরকমই হয়ে থাকে৷ যদি ওয়েব ডিজাইন একদম বিস্তারিতভাবে শিখতে চান সেক্ষেত্রে আপনার উচিত পেইড কোর্স করা।
অনলাইনে দেশি-বিদেশি অনেকগুলো জনপ্রিয় ই-লার্নিং প্লাটফর্ম প্রায়ই ওয়েব ডিজাইন কোর্স করিয়ে থাকে। তন্মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো : কোর্সেরা(Coursera), ইউডেমি(Udemy) ইত্যাদি। আপনি ইংরেজিতে দক্ষ হয়ে থাকলে এই কোর্সগুলো করে আপনি বিশ্বমানের ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন। এই প্লাটফর্মগুলো মাঝে মাঝে ফ্রিতেই সম্পূর্ণ কোর্স করার সুযোগ দেয়। এই সেবাটি পাওয়ার জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।
ইউটিউবে টিউটোরিয়াল দেখে
ওয়েব ডিজাইন শেখার আরেকটি উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে ইউটিউবে ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল দেখা। আজকাল কোনো কিছু শেখার এবং জানার সবচেয়ে সহজ এবং কার্যকরী মাধ্যম বলা হয় ইউটিউবকে। কারণ ইউটিউবে আপনি প্রায় সব সমস্যা বা জিজ্ঞাসার সমাধান পাবেন এবং তা স্বচক্ষে বিস্তারিত দেখতে ও জানতে পারবেন।
আমরা যখন কোনো কিছু সরাসরি দেখে এবং বিস্তারিত শুনে শেখার সুযোগ পাই, তখন আমরা বিষয়টা খুব সহজেই শিখতে পারি। ইউটিউবে ওয়েব ডিজাইন নিয়ে বিভিন্ন ভাষায় অসংখ্য টিউটোরিয়াল আছে। আপনি নিজে যাচাই-বাছাই করে যে টিউটোরিয়ালটি আপনার পছন্দ হয় সেখান থেকেই আপনি ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন।
ব্লগ পড়ে
ওয়েব ডিজাইনিং নিয়ে বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য নামীদামী ডিজাইনাররা প্রতিনিয়তই ব্লগ লিখছেন। আপনি যদি তাদের ব্লগগুলো নিয়মিত পড়েন তাহলে সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তারা নিজেরা কীভাবে শুরু করেছিলেন, কী কী সমস্যা বা বাঁধা পার করেছিলেন, কীভাবে তারা আজকের এই পর্যায়ে এসেছেন সবকিছুই আপনি সেখান থেকে জানতে পারবেন।।
আপনি যখন এই ব্লগিংগুলো পড়বেন তখন আপনার অনেকটা ধারণা হয়ে যাবে যে কীভাবে আপনার শুরু করতে হবে বা কীভাবে আপনাকে এগোতে হবে। সেই অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন।
এগুলো ছাড়াও আরো অনেকভাবেই ওয়েব ডিজাইনিং শেখা যায়। যেমন : পিডিএফ পড়ে, বই বা ই-বুক(EBook) পড়ে ইত্যাদি।
No comments
ধন্যবাদ।