Header Ads

Header ADS

ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট

 ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে এইচটিএমএল(HTML), সিএসএস(CSS), জাভাস্ক্রিপ্ট(Javascript) ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহারের মাধ্যমে কোনো ওয়েবসাইটের গ্রাফিকাল(Graphical) ইউজার ইন্টারফেস(Interface) ডেভেলপ করা, যার মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইটটি দেখতে এবং সেটির সাথে ইন্টার‍্যাক্ট(Interact) করতে পারে।




ওয়েবসাইট ডেভেলপমেন্টের একদম সর্বপ্রথম ধাপ হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। কোনো ওয়েবসাইটের গঠন কেমন হবে, আউটলুক কেমন হবে, বাটন কোথায় হবে, কোথায় কোথায় রং বা কালার বসবে, ছবি বা ইমেজ কোথায় বসবে – এই সবকিছুই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। 


ওয়েব ডিজাইন করার সময় অন্যতম লক্ষ্য থাকে এটা নিশ্চিত করা যে, যখন কোনো ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করে, তখন যেনো তথ্য ও উপাত্তগুলো তার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়, যা পড়তে সহজ এবং প্রাসঙ্গিক হয়।


বিষয়টি অনেকটা জটিল হয়ে যায় কারণ ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই ভিন্ন ভিন্ন স্ক্রিন সাইজ ও রেজুলেশনের(Resolution) ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করেন। তাই ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করতে হয় যাতে সেটি সবরকম ব্রাউজার(Browser), ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম এবং ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যবহার উপযোগী হয়। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের আওতাভুক্ত।



একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারকে বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে হয়। যেমন :


  • বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদির ব্যবহার সম্পর্কে জানা।
  • ওয়েবসাইটের বাহ্যিক অংশ বা ক্লায়েন্ট সাইড নিয়ে কাজ করা। 
  • ওয়েবসাইটের গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ডেভেলপ এবং রক্ষণাবেক্ষণ করা।
  • কোনো ওয়েবসাইটের গঠন, আউটলুক কেমন হবে, বাটন, ছবি, কালার, লিংক ইত্যাদি কোথায় বসবে তা নির্ধারণ করা। 
  • ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করা যাতে গ্রাহকের কাছে ওয়েবসাইটের তথ্য ও উপাত্তগুলো প্রাসঙ্গিক মনে হয়। 
  • সব রকম ব্রাউজার, অপারেটিং সিস্টেম এবং ডিভাইসে ব্যবহারের উপযোগী ওয়েবসাইট তৈরি করা।
  • ইউআই/ইউএক্স ডিজাইন(UI/UX Design) সম্পর্কে জ্ঞান থাকা। 
  • নিজের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে ইউজার ফ্রেন্ডলি বা ব্যবহার উপযোগী ওয়েবসাইট তৈরি করা  
  • ওয়েবসাইটে কোনো রকম সমস্যা হলে তা সমাধানের চেষ্টা করা।
  • ওয়েবসাইটের স্ক্রিন ভিজুয়ালিটি এবং বাহ্যিক ফাংশনালিটি নির্ধারণ করা।
  • গ্রাফিক ডিজাইনিং ট্যুলগুলো সম্পর্কে ধারণা থাকা। 
  • ব্যবহারকারীদের কাছে বোধগম্য এবং সহজে ইন্টার‍্যাক্ট করা যায় এমন ওয়েবসাইট তৈরি করা। 
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন(এসইও) সম্পর্কে ধারণা থাকা।
  • সফটওয়্যারের কর্মপ্রবাহ পরিচালনা করা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.