কীভাবে করবেন ইমেইল মার্কেটিং ?
ইমেইল মার্কেটিং বলতে কী বোঝায় তা আমরা ইতিমধ্যেই জেনেছি৷ এখন আমাদের জানতে হবে ইমেইল মার্কেটিং কীভাবে কাজ করে।
ইমেইল মার্কেটিং করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে ইমেইল লিস্ট তৈরি করা। এর জন্য ইমেইল মার্কেটিং সার্ভিসের সাথে আপনার ওয়েবসাইটকে সংযুক্ত করে ইমেইল সাবস্ক্রিপশন সংগ্রহ করা। এতে সাবস্ক্রাইবারদের ইমেইল লিস্ট সরাসরি আপনি পেয়ে যাবেন৷ অতঃপর সেখান থেকে আপনি বিভিন্ন সময় আপনার প্রয়োজন মতো ইমেইল পাঠাতে পারবেন৷
ইমেইল মার্কেটিং কীভাবে কাজ করে বা কীভাবে ইমেইল মার্কেটিং করবেন সে ব্যাপারে নিচে কিছুটা ধারণা দেওয়া হলো :
ইমেইল মার্কেটিং টুলস
ইমেইল মার্কেটিংয়ের জন্য সাধারণত দুই ধরণের টুল(ঞড়ড়ষ) ব্যবহার করা হয়। একটি হলো ফ্রি টুল বা বিনামূল্যে যে টুলগুলো ব্যবহার করা যায়। আরেকটি হলো পেইড টুল বা অর্থ দিয়ে যা ব্যবহার করতে হয়।
আপনি ভাবতে পারেন যে মেইল পাঠাতে কেন আবার টুল ব্যবহার করতে হবে? কেনো ইয়াহু(ণধযড়ড়), গুগল(Outlook), আউটলুক(ঙঁঃষড়ড়শ) বা এরকম কোনো প্লাটফর্ম থেকে সরাসরি মেইল পাঠানো যাবেনা? এর কারণ হলো আপনি যখন এই প্লাটফর্মগুলো থেকে একসাথে এতোগুলো মানুষকে মেইল পাঠাবেন, তখন তারা আপনার মেইল এড্রেসটি স্প্যাম হিসেবে ধরে নিবে এবং আপনার একাউন্টটি ব্লক করে দিবে। এজন্য আপনাকে ইমেইল মার্কেটিং টুলস ব্যবহার করতে হবে।
ফ্রি ইমেইল মার্কেটিং টুলস
ইমেইল মার্কেটিংয়ের একটি অন্যতম সুবিধা হচ্ছে আপনি ফ্রিতে বা বিনামূল্যেও এটি করতে পারবেন। আপনি আপনার নিজস্ব ব্লগ বা যেকোনো প্লাটফর্মের মাধ্যমে ইমেইল মার্কেটিং করতে পারেন।
যেমনটা আমরা বলেছি, ইমেইল মার্কেটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমেইল লিস্ট। আপনি নিজেই বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে এই লিস্টটা তৈরি করে নিতে পারেন। অথবা টুলস ব্যবহার করেও এই লিস্ট তৈরি করে নিতে পারেন। নিজে খুঁজে খুঁজে লিস্ট তৈরি করা যথেষ্ট সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য বলে বর্তমানে ফ্রি টুলস ব্যবহার করেই সাধারণত এই কাজটি করা হয়। তবে এই প্রক্রিয়াটি কতটা কার্যকরী হবে তা বলা সম্ভব নয়।
বর্তমানে ইমেইল লিস্ট সংগ্রহ করতে বেশ কিছু জনপ্রিয় ফ্রি টুলস রয়েছে,যেমন :
- অপ্টিনমনস্টার(OptinMonster)
- সুমোমি(SumoMe)
- স্লিকনোট(Sleeknote)
- ব্লুম(Bloom)
- গ্র্যাভিটি ফর্মস(Gravity Forms)
তবে ফ্রি টুলে ইমেইল স্প্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমাদের পরামর্শ থাকবে পেইড টুল ব্যবহার করার জন্য।
পেইড ইমেইল মার্কেটিং টুলস
ফ্রি এবং পেইড টুলগুলোর মধ্যে পেইড টুলগুলোয় সর্বোত্তম। ফ্রি টুলগুলোর অনেক রকম সীমাবদ্ধতা রয়েছে,তাছাড়া স্প্যামিংয়ের ঝুঁকি রয়েছে, এজন্য পেইড টুল ব্যবহার করাই উত্তম।
আপনি পেইড টুল ব্যবহার করে হাজার হাজার মানুষের কাছে ইমেইল পাঠাতে পারবেন। এই সংখ্যাটি ফ্রি টুলের তুলনায় অনেক বেশি।
বর্তমানে বেশ কিছু জনপ্রিয় ইমেইল মার্কেটিং টুলস হলো :
- কনভার্টকিট(Convertkit)
- এউইবার(Aweber)
- গেটরেস্পন্স(GetResponse)
- মেইলচিম্প(Mailchimp)
- সেন্ডিনব্লু(Sendinblue)
- হাবস্পট(Hubspot)
- ড্রীপ(Drip)
এই টুলগুলোতে ক্যাটাগরি ভিত্তিক ভিন্ন ভিন্ন প্ল্যান থাকে। যেমন বেসিক প্ল্যানে হয়তো আপনি ৫০০০+ সাবস্ক্রাইবার চাইলে আপনার এক রকম খরচ আসবে। আবার প্রিমিয়াম প্ল্যানে সেই একই সাবস্ক্রাইবার আনতে আপনার আরো বেশি খরচ হবে। তবে যে প্ল্যানই আপনি ব্যবহার করুন না কেন সবগুলোই অনেক বেশি কার্যকর।
পেইড টুল ব্যবহারে আপনার কিছুটা খরচ হলেও এর বিনিময়ে আপনি যা ফেরত পাবেন সেই তুলনায় এটা কিছুই না। তাছাড়া এই ক্ষেত্রে স্প্যামিংয়ের কোনো সুযোগ নেই, তাই সেটি নিয়েও আপনাকে ভাবতে হবে না।
No comments
ধন্যবাদ।