Header Ads

Header ADS

গ্রাফিক্স ডিজাইনার হবেন কীভাবে?

 গ্রাফিক্স ডিজাইন কী, এর গুরুত্ব ও প্রয়োগ সম্পর্কে আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফিক ডিজাইনিং শেখার জন্য আপনাকে কী করতে হবে? ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনাকে নিম্নোক্ত ধাপগুলো ঠিক মতো অনুসরণ করতে হবে :



গ্রাফিক্স ডিজাইনের নীতিগুলো শিখুন

গ্রাফিক্স ডিজাইনের বেশ কয়েকটি মূলনীতি রয়েছে, সেগুলো হলো :


  • ব্যালেন্স(Balance) বা সমতা 
  • কনট্রাস্ট(Contrast) বা বৈপরীত্য 
  • এম্ফাসাইজ(Emphasize) বা গুরুত্ব 
  • মুভমেন্ট(Movement) বা গতিবিধি
  • প্রোপোর্শন(Proportion) বা অনুপাত
  • রিদম(Rhythm)


আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই নিয়মনীতিগুলো মেনে চলতে হবে। এই মূলনীতিগুলো যেকোনো ডিজাইনকে স্থিতিশীলতা দেয় এবং একটা সুনির্দিষ্ট নিয়ম ও কাঠামোর মাঝে রাখতে সাহায্য করে।


গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি হন

ভালো গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে ভালো মতো গ্রাফিক্স ডিজাইনিং শিখতে হবে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গ্রাফিক্স ডিজাইনিং কোর্স। অনলাইন ও অফলাইনে গ্রাফিক্স ডিজাইনের পেইড, আনপেইড অনেক রকমের কোর্স রয়েছে। আপনি আপনার সুবিধা মতো যেকোনো রকম কোর্সই করতে পারবেন।


অনলাইনে বিশ্বের অনেক নামকরা লার্নিং প্লাটফর্ম যেমন কোর্সেরা(Coursera), ইউডেমিতে(Udemy) অনেকগুলো গ্রাফিক্স ডিজাইন কোর্স রয়েছে। আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি বিশ্বমানের এই কোর্সগুলো করে গ্রাফিক্স ডিজাইন বিষয়টি ভালো মতো আয়ত্ত করতে পারবেন। এই প্লাটফর্মগুলো কখনো কখনো ফ্রিতেও সম্পূর্ণ কোর্স করার সুযোগ দেয়। এই সুবিধাটি নেওয়ার জন্য আপনাকে নিয়মিত তাদের ওয়েবসাইটে নজর রাখতে হবে৷


গ্রাফিক্স ডিজাইন টুলসের(Tools) এর ব্যবহার শিখুন

গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য জনপ্রিয় অঅনেকগুলো টুল রয়েছে, যেমন :


  • ক্যানভা(canva)
  • অ্যাডোব ফটোশপ(Adobe Photoshop)
  • অ্যাডোব ইলাস্ট্রেটর(Adobe Illustrator)
  • অ্যাডোব স্পার্ক(Adobe Spark)
  • পিক্সলার(Pixlr)
  • অ্যাফিনিটি ডিজাইনার(Affinity Designer)
  • ডিজাইনবোল্ড(Designbold)
  • ফিগমা(Figma)
  • অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড(Adobe Creative Cloud)
  • ডিজাইন উইজার্ড(Design Wizard)
  • স্কেচবুক(Sketchbook) ইত্যাদি।

এগুলো ছাড়াও আরো অনেকগুলো জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার বা টুল রয়েছে। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ে ভালো একটি ক্যারিয়ার গড়তে চান, সেক্ষেত্রে আপনাকে এই টুলগুলোর সঠিক ব্যবহার জানা জরুরী। বিশেষ করে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, ক্যানভা এই রকম বেসিক(ইধংরপ) টুলগুলোর যথাযথ প্রয়োগ জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজেকে সফল একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চাইলে, গ্রাফিক্স ডিজাইনিং টুলগুলো ভালো মতো আয়ত্ত করে ফেলুন।


দক্ষতা বাড়ানোর জন্য আপনার নিজের প্রজেক্টে কাজ করুন

ইংরেজিতে একটি কথা আছে, “Practice makes a man perfect”। অর্থাৎ, অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। বাস্তবিকই তাই। আপনার নিজের দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই।


আসলে গ্রাফিক্স ডিজাইন কোর্স করে বা ইউটিউব দেখে বা কারো থেকে সাহায্য বা ট্রেনিং নিয়ে শিখলে যতটুকু শেখা যায়, আপনি নিজে নিজে চর্চা করলে এর থেকে ভালো মতো শিখতে পারবেন। তাই বেশি বেশি মানুষের কাজ দেখার পাশাপাশি নিজেও বেশি বেশি চর্চা করুন।


অনুশীলনের জন্য নিজে নিজেই বিভিন্নরকম প্রজেক্ট হাতে নিন। যেমন চিন্তা করলেন, আজকে একটা ঘরের ডেকোরেশন কেমন হবে তা ডিজাইন করবেন। ভালো হোক, খারাপ হোক চেষ্টা করুন। আজ ভালো হয় নি, কাল হবে। কিন্তু চেষ্টা করে যেতে হবে। চর্চা চালিয়ে গেলে আর নিষ্ঠার সাথে লেগে থাকলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন।


পোর্টফলিও(Portfolio) তৈরি করুন

পোর্টফলিও হচ্ছে অনেকগুলো উপাদানের সংকলন যা থেকে আপনার দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, ট্রেনিং, অভিজ্ঞতা ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিংয়ে ভালো একটি ক্যারিয়ার গড়তে চান, সেক্ষেত্রে আপনার ভালো একটি পোর্টফলিও থাকা খুবই জরুরী। কারণ আপনার পোর্টফলিওই আপনার পরিচয় বহন করে। পোর্টফলিও দেখে পছন্দ হলে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লায়েন্ট কাজ দিবে। তাই দ্রুতই একটি পোর্টফলিও তৈরি করে ফেলুন।


আপনি হয়তো অনেক ভালো কাজ করেন, কিন্তু আপনার পোর্টফলিও যদি স্পষ্ট না হয় বা তা থেকে যদি আপনার কাজের ব্যাপারে ধারণা পাওয়া না যায়, তাহলে হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে দ্বিধা বোধ করবে। তাই আপনার পোর্টফলিওটি যেনো স্পষ্ট হয় এবং সেখানে যেনো প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া থাকে সেদিকে আপনার নজর রাখতে হবে।


সুতরাং, সফল একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে উপরিউক্ত বিষয়গুলো মেনে চলা অবশ্যম্ভাবী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.