Header Ads

Header ADS

মানুষ হারায়

 মানুষ হারায় কেন জানো? অভিমানের জন্য। একান্তই আপন মানুষ ছাড়া অভিমান যার তার উপর হয় না। অভিমান যে বড্ড দামী জিনিস, সবাই তার আক্ষরিক অর্থ বুঝতে পারে না। অধিকাংশ মানুষ সামনের জনের অভিমানকে রাগ বলে মনে করে থাকে। তারা জানে না রাগ আর অভিমান এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার ফলে মানুষ অভিমান নিয়ে হারিয়ে যায়, কারণ সবাই তার মর্যাদা দিতে জানে না।




কিছু কিছু অভিমান অনেক সময় মূল্যহীন হয়ে যায়, বিপরীত দিকের মানুষটার উপর কোনো প্রভাবই পড়ে না। যাকে বেশিরভাগ সময় অত্যাধিক প্রায়োরিটি দেওয়া হতো সেই মানুষটা বুঝতেও চাই না অভিমানের ভাষা। আসলে এ ভাষা বোঝার মতো বোধগম্যতা সবার নেই। 

অভিমান বড্ড বাজে জিনিস, বড্ড বাজে। মাঝেমধ্যে সময় মতো একটু হলেও অভিমান ভাঙ্গাতে হয়, নয়তো দূরত্ব বাড়িয়ে দেয়।অভিমানের ঝড়ে পাখি উড়ে গেলে সে আর ফিরে আসার সাহস পায় না, তাই আগে থেকে সামলানো জরুরি।

পৃথিবী সকল অভিমানী মানুষেরা প্রায় একই প্রকৃতির হয়, এরা চাই কেউ তাদের বুঝুক। এরা সত্যিই চলে যেতে চাই না, শুধু চাই কেউ তাদের জোর করুক থেকে যাওয়ার জন্য। অভিমান ভাঙিয়ে সযতেœ নিজের পাশে রেখে দিক চিরজীবনের জন্য হয়তো এটাও একপ্রকার ভালোবাসা প্রকাশ করা বলা যেতেই পারে। তবে ব্যক্তিগত অধিকার না থাকায় আর বলা হয়ে ওঠে না। তখন অপরদিকের ব্যক্তি অভিমানকেই ইগো ভেবে বসে থাকে। আর এদিকে অভিমানীরা সমস্ত মায়া ত্যাগ করে নাটকীয় হাসির আবেগে ভেসে বেরায়।অনেক সময় তাকে ভালো লাগে না এমন নয়, ব্যাপারটা হলো সে সম্পূর্ণ আমার নয় বলেই অভিমানের তীব্রতা আরও প্রখর হয়। তখন অভিমানীরা নিজেদের মধ্যে একাকিত্বের এক নীরব জগত সৃষ্টি করে ফেলে,সেখানে প্রবেশ করা সহজসাধ্য নয়। ব্যাক্তিগত অধিকার না থাকার ফলে নিজের আবেগকে গলা টিপে হত্যা করে অনেক দূরে চলে যায়, নীরবে ভালোবেসে যায় শুধু কিন্তু আগের মতো তাদের আর ফিরে পাওয়া যায় না। তাই এরকম কোনো মানুষ দেখলে আগলে রেখো, এদের জন্য কিছু করার দরকার হয় না, উল্টে দেখবে এরাই তোমার বেশি যত্ন নেবে। গভীরভাবে খেয়াল করে দেখবে এরা একেবারেই ছোটো বাচ্চাদের মতো একটু যতœ আর ভালোবাসা পেলেই এরা বিশ্বব্রহ্মাণ্ড জয় করে ফেলবে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.