Header Ads

Header ADS

কুয়েট নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জনবল নিয়োগের জন্য  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের উচ্চশিক্ষার অন্যতম এই প্রতিষ্ঠান বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আবেদনপ্রক্রিয়া চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।



আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।



আবেদন ফি: অনলাইন আবেদনের সঙ্গে জাতীয় বেতন স্কেল-২০১৫–এর গ্রেড-৯ বা তদূর্ধ্ব পদের জন্য ১০০০ টাকা, গ্রেড-১০ভুক্ত পদের জন্য ৭৫০ টাকা এবং গ্রেড-১১ থেকে গ্রেড-২০ পদের জন্য ৫০০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদন দাখিল করার পর ক্রমিক নম্বর ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০ সেট প্রিন্ট কপি, ক্রমিক নম্বর ৬ থেকে ৩৩ নম্বর পদের জন্য ৬ সেট প্রিন্ট কপি এবং ক্রমিক নম্বর ৩৪ থেকে ৪৪ নম্বর পদের জন্য এক সেট প্রিন্ট কপি আগামী ৬/৫/২০২৪ইং তারিখ বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে পৌঁছাতে হবে। ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।



No comments

ধন্যবাদ।

Powered by Blogger.