বিদ্রোহী বাঙ্গালির প্রতিচ্ছবি
নাম : কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)
জন্ম তারিখ ইংরেজি: ২৪শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ
বাংলা: ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ
জন্মস্থান: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে
বাবা: কাজী ফকির আহমেদ
মা: জাহেদা খাতুন
ডাক নাম: দুখু মিয়া
উপাধি / অন্য নাম: জাতীয় কবি, বিদ্রোহী কবি
পেশা: কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক
সম্পাদিত পত্রিকা : নবযুগ, ধূমকেতু, লাঙ্গল
উল্লেখযোগ্য কর্ম: চল্ চল্ চল্, বিদ্রোহী, নজরুলগীতি, অগ্নিবীণা, বাঁধন হারা, ধূমকেতু, বিষের বাঁশি, সাম্যবাদী প্রভৃতি
পুরস্কার: জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫),
পদ্মভূষণ (১৯৬০),
একুশে পদক (১৯৭৬),
স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)
মৃত্যু: ১৯৭৬ সালের ২৯ আগস্ট
মৃত্যুস্থান: ঢাকা, বাংলাদেশ
বয়স: ৭৭ বছর
মৃত্যুর কারণ: পিক্স ডিজিজ
অভিযান
– কাজী নজরুল ইসলাম
নতুন পথের যাত্রা-পথিক
চালাও অভিযান !
উচ্চ কণ্ঠে উচ্চার আজ
“মানুষ মহীয়ান !”
চারদিকে আজ ভীরুর মেলা ,
খেলবি কে আর নতুন খেলা ?
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কি উজান ?
পাতাল ফেড়ে চলবি মাতাল
স্বর্গে দিবি টান্ ।।
সরল সাজের নাইরে সময়
বেরিয়ে তোরা আয় ,
আজ বিপদের পরশ নেব
নাঙ্গা আদুল গায় ।
আসবে রণ-সজ্জা ক’বে ,
সেই আশায়ই রইলি সবে !
রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখি গান ।
আয় বেরিয়ে, সেই প্রভাতে
ধরবি যারা তান ।।
আঁধার ঘোরে আতœঘাতী
যাত্রা-পথিক সব
এ উহারে হানছে আঘাত
করছে কলরব !
অভিযানে বীর সেনাদল !
জ্বালাও মশাল, চল্ আগে চল্ ।
কুচকাওয়াজের বাজাও মাদল ,
গাও প্রভাতের গান !
ঊষার দ্বারে পৌছে গাবি
‘জয় নব উত্থান !’
No comments
ধন্যবাদ।