ফেসবুক ভিডিও থেকে আয়
সাম্প্রতিককালে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা অত্যন্ত সহজ এবং লাভজনক একটি উপায়। ফেসবুকে আয় করার এৢ পদ্ধতিটিকে মূলত বলা হয় “Facebook Video Monetization” বা In-Stream Ads.
ফেসবুক In-Stream Ads বা ভিডিও Monetization হলো এমন একটি পদ্ধতি যেটি দিয়ে পেজে আপলোড করা ভিডিওতে বিজ্ঞাপন শো করা যায় এবং এর উপর টাকা ইনকাম করা যায়। এই ভিডিও মনিটাইজেশনের জন্য কিছু নির্দিষ্ট শর্তাবলি রয়েছে। যেগুলো নিম্নরূপ:
- অবশ্যই একটি ফেসবুক পেজ থাকতে হবে যেখানে কমপক্ষে দশ হাজার (১০, ০০০) লাইক থাকবে।
- আপলোড দেয়া প্রতিটি ভিডিও কমপক্ষে তিন মিনিটের হতে হবে। এর চেয়ে কম সময়ের ভিডিও তে মনিটাইজেশন দেয়া হয় না।
- বিগত ৬০ দিনে পেজের ভিডিওতে কমপক্ষে ত্রিশ হাজার ভিউস থাকতে হবে এবং প্রতিটি ভিউ মিনিমাম ১ মিনিটের হতে হবে।
- আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- পেজে আপলোড দেয়া ভিডিওর ভাষা অবশ্যই In-Stream Ads সাপোর্ট করে এমন হতে হবে। তবে খুশির বার্তা হলো বর্তমানে ফেসবুক মনিটাইজেশন বা ও In-Stream Ads বাংলা ভাষা সাপোর্ট করে।
- ফেসবুকের সকল পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে ভিডিও আপলোড করতে হবে।
- কোনো ভিডিও কপি করা যাবে না বা ইউটিউবের কোনো ভিডিও আপলোড দেয়া যাবে না।
No comments
ধন্যবাদ।