গ্রাফিক্স ডিজাইন শিখতে কেমন মানের কম্পিউটার প্রয়োজন?
সাধারণভাবে বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য প্রাথমিকভাবে কমপক্ষে মোটামুটি মানের একটি কম্পিউটারের প্রয়োজন হয়। তবে অ্যাডভান্স লেভেলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য অবশ্যই অত্যন্ত ভালো মানের কম্পিউটার এর প্রয়োজন অত্যাবশ্যকীয়।
তবে প্রথম অবস্থায় গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য মোটামুটি মানের একটি কম্পিউটার বা ল্যাপটপ হলেই কাজ চালিয়ে নেয়া যায়। এটা কিন্তু শুধুমাত্র শেখার জন্য আপনার প্রফেশনাল কাজের জন্য অবশ্যই একটি উচ্চ মানের কম্পিউটার এর প্রয়োজন হবে।
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ভালো মানের কম্পিউটার ব্যবহার করার পেছনের কারণটি হলো এর সফটওয়্যারের ব্যবহার। গ্রাফিক্স ডিজাইন এ ব্যবহৃত সফটওয়্যার গুলো অত্যন্ত উচ্চ মানের হয়ে থাকে। এ কারণেই সফটওয়্যারগুলোকে কম্পিউটারে সাবলীলভাবে পরিচালনা করার জন্য ভালো মানের হার্ডওয়্যার এর প্রয়োজন হয়।
প্রাথমিক অবস্থায় গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাকে ৩০ থেকে ৪০ হাজার টাকা দামের কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে ৪০ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ কিনতে হতে পারে। তবে কাজের দিক বিবেচনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ল্যাপটপ না কিনে ডেক্সটপ কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে।
তাই মোটামুটি বাজেট থাকলে অধিকাংশ গ্রাফিক্স ডিজাইনাররা সাধারণত ডেস্কটপ কেনার পরামর্শ দিয়ে থাকেন। ডেক্সটপ কেনার ক্ষেত্রে একটু সচেতন ও দূরদর্শী হলে পরবর্তীতে অল্প কিছু টাকা ইনভেস্ট করে এটিকে আপগ্রেড করে নিতে পারবেন। যার ফলে, আপনার গ্রাফিক্স ডিজাইন শেখা ও পরবর্তীতে প্রফেশনাল হিসেবে কাজ করতে পারা উভয় ধরণের সুযোগের দরজাই খোলা থাকলো। আজকের মতো এখানেই বিদায় , ভালো থাকুন সুস্থ থাকুন।
No comments
ধন্যবাদ।