Header Ads

Header ADS

আজ ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

আজ ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

সিলেটের বিভিন্ন এলাকায় আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২।

বিভাগ-১ এর বিজ্ঞপ্তি অনুযায়ী
শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এ সময় ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন সব ১১ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

  • লাক্কাতুরা উপকেন্দ্রের আওতায় কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), বঙ্গবাজার, লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাঁশবাড়ি গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশের এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাঙা, আলাইবহর, লিলাপাঙা, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

  • আম্বরখানা উপকেন্দ্রের আওতায় ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী (উত্তর অংশ), বাদামবাগিচা, লেচুবাগান, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগামহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিন্ত, সুবিদবাজার, বনকলাপাড়া, কলবাখানী, চাষনী পীর মাজার রোড, গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবিগেট, উচাসড়ক ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিভাগ-২ এর বিজ্ঞপ্তি অনুযায়ী
শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফিডার সংস্কার, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ ও গাছ-পালা কাটার কাজের জন্য বিভাগ-২ এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা, কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

বিউবো জানিয়েছে, কাজ চলাকালে জনগণের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইনকে সক্রিয় (লাইভ) ধরা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.