অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা, পল্লী বিদ্যুৎ সমিতি
পল্লী বিদ্যুতের কাঠামোগত সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহদপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠনসহ সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করেনি। বরং আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ শাস্তিমূলক ও হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা চরম অসন্তোষ সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আদেশ বাতিল করতে হবে। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

No comments
ধন্যবাদ।