Header Ads

Header ADS

০৭ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন


রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫। আসুন এক নজরে জেনে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু এবং আরও কিছু উল্লেখযোগ্য তথ্য।

ঘটনাবলি

  • ১৮১২ – নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনোর যুদ্ধে রুশ সেনাদের পরাজিত করে।
  • ১৮২২ – ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৮৬০ – লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়; প্রায় ৪০০ যাত্রী প্রাণ হারান।
  • ১৯০৪ – দলাইলামা ও ব্রিটেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯১১ – ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরির অভিযোগে কবি গুইলোম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।
  • ১৯৩১ – লন্ডনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠক।
  • ১৯৪৭ – ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠিত হয়।


জন্ম

  • ১৫৩৩ – ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ।
  • ১৮২৬ – চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসু।
  • ১৮৭০ – রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিন।
  • ১৮৭০ – মার্কিন ক্রীড়াবিদ টমাস কার্টিস।
  • ১৮৭৭ – আইরিশ বেসবল খেলোয়াড় মাইক নিল।
  • ১৮৯২ – অস্ট্রেলীয় রাজনীতিবিদ এরিক হ্যারিসন।
  • ১৯১২ – ডেভিড প্যাকার্ড, টেক জায়ান্ট হিউলেট-প্যাকার্ড (এইচপি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা।
  • ১৯১৭ – নোবেলজয়ী অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থ।
  • ১৯২০ – ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়।
  • ১৯২৫ – ভারতীয় অভিনেত্রী, গায়িকা ও পরিচালক ভানুমতি রামকৃষ্ণ।
  • ১৯২৭ – ইংরেজ লেখক ও চিত্রকর এরিক হিল।
  • ১৯৩৪ – খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়।
  • ১৯৫৪ – শাইখ সিরাজ, বাংলাদেশের কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
  • ১৯৬৮ – ফরাসি ফুটবলার মার্সেল দেসায়ি।


মৃত্যু

  • ১৯০৭ – নোবেলজয়ী ফরাসি কবি সুলি প্রুদহোম।
  • ১৯১০ – ইংরেজ চিত্রশিল্পী উইলিয়াম হলম্যান হান্ট।
  • ১৯৪৯ – মেক্সিকান চিত্রশিল্পী হোসে ওরোস্কো।
  • ১৯৭৬ – বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষ।
  • ১৯৯৭ – জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো।
  • ২০১০ – মার্কিন লেখক বারবারা হল্যান্ড।
  • ২০১২ – পাকিস্তানি ফুটবলার আবদুল গাফুর।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.