Header Ads

Header ADS

০৬ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন

 

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫। আসুন এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু এবং আরও কিছু উল্লেখযোগ্য তথ্য।

ঘটনাবলি

  • ১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন দখল নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
  • ১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর নির্মিত হয়।
  • ১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
  • ১৮৮০ - ইংল্যান্ডে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • ১৯০৫ - আটলান্টা জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০৮ - কলকাতায় কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
  • ১৯৬৫ - পাকিস্তান-ভারতের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয়।
  • ১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান করা হয়; এ বছর থেকেই স্বর্ণপদক প্রদান প্রথার সূচনা।


জন্ম

  • ১৭৬৬ - জন ডাল্টন, ইংরেজ রসায়নবিদ, আবহাওয়াবিদ ও পদার্থবিদ।
  • ১৮০৮ - আব্দুল কাদের আল জাজায়িরি, আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ।
  • ১৮৬০ - জেন অ্যাডামস, সমাজ সংগঠক, অধ্যাপক ও লেখক।
  • ১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ ও নোবেল পুরস্কারপ্রাপ্ত।
  • ১৮৮৯ - শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী ও স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৯২ - অ্যাডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী।
  • ১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও নোবেলজয়ী জৈবরসায়নবিদ।
  • ১৯১৩ - লিওনিদাস, ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯১৭ - বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী ও সরকারী উপদেষ্টা।
  • ১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯১৮ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
  • ১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক।
  • ১৯৩৭ - শঙ্কর রায়চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর প্রধান।
  • ১৯৩৯ - সুসুমু তোনেগাওয়া, জাপানি বংশাণুবিজ্ঞানী ও নোবেল পুরস্কারপ্রাপ্ত।
  • ১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৪৩ - রিচার্ড জে. রবার্টস, ব্রিটিশ প্রাণরসায়নবিদ ও নোবেলজয়ী বিজ্ঞানী।
  • ১৯৪৩ - রজার ওয়াটার্স, ব্রিটিশ সঙ্গীতশিল্পী, গীতিকার ও বহু-বাদ্যযন্ত্রী।
  • ১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ১৯৫৭ - আলি দিভান্দারি, ইরানি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।
  • ১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী ও লেখক।
  • ১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
  • ১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা ও সঙ্গীতশিল্পী।
  • ১৯৭৪ - টিম হেনম্যান, ব্রিটিশ টেনিস খেলোয়াড়।
  • ১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
  • ১৯৭৮ - হোমারে সাওয়া, জাপানি প্রমিলা ফুটবলার।
  • ১৯৮৩ - ব্রোন স্ট্রোম্যান, মার্কিন কুস্তিগীর।
  • ১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।
  • ২০০১ - ফ্রেয়া অ্যালান, ইংরেজ অভিনেত্রী।
  • ২০০২ - অ্যাশার এঞ্জেল, মার্কিন অভিনেতা।


মৃত্যু

  • ১৫৬৬ - সুলতান সুলাইমান, উসমানীয় সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী শাসক।
  • ১৮৮৫ - নার্সিস মন্টারিওল ই এস্টারিওল, স্প্যানিশ বুদ্ধিজীবী ও প্রকৌশলী।
  • ১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
  • ১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।
  • ১৯৫৯ - কে কেন্ডল, ইংরেজ অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী।
  • ১৯৬৬ - মার্গারেট স্যাঙ্গার, মার্কিন জন্মনিয়ন্ত্রণ আন্দোলনের পথিকৃৎ।
  • ১৯৬৬ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ।
  • ১৯৬৯ - আর্তুর ফ্রিডেনরাইখ, ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ।
  • ১৯৭৮ - আডল্‌ফ ডাসলার, আডিডাস কোম্পানির প্রতিষ্ঠাতা।
  • ১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, খ্যাতনামা গণিতবিদ ও শিক্ষক।
  • ১৯৮৯ - ডা. মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি চিকিৎসক ও ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
  • ১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক।
  • ১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
  • ২০১১ - মাইকেল এস. হার্ট, আমেরিকান লেখক ও গুটেনবার্গ প্রকল্পের প্রতিষ্ঠাতা।
  • ২০১৭ - কেইট মিলেট, মার্কিন নারীবাদী লেখক ও কর্মী।
  • ২০১৭ - লতফি জাদেহ, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
  • ২০১৮ - বার্ট রেনল্ডস, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
  • ২০১৯ - রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.