জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত রুটিনে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
প্রকাশিত রুটিন অনুযায়ী—
- ২১ ডিসেম্বর: বাংলা
- ২২ ডিসেম্বর: ইংরেজি
- ২৩ ডিসেম্বর: গণিত
- ২৪ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও বিশ্বপরিচয় উভয় বিষয়ের জন্য নির্ধারিত সময় হবে মোট ৩ ঘণ্টা (প্রতিটি বিষয়ের জন্য দেড় ঘণ্টা)।
প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনতে পারবেন না।

No comments
ধন্যবাদ।