Header Ads

Header ADS

২৫ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন

 

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫। ইতিহাসে এই দিনে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্মেছেন ও মৃত্যুবরণ করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তি। চলুন একনজরে দেখে নেওয়া যাক দিনটির উল্লেখযোগ্য দিকগুলো—

ঘটনাবলি

  • ১৩৪০ – ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৩৯৬ – দানিউব নদীর তীরে সংঘটিত হয় নিকোপোলিসের যুদ্ধ।
  • ১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বার সমুদ্রযাত্রা শুরু করেন।
  • ১৫২৪ – পর্তুগিজ নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভাইসরয় হিসেবে শেষবারের মতো ভারতে আগমন করেন।
  • ১৬৩৯ – আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
  • ১৬৫৪ – ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮০৪ – যুক্তরাষ্ট্রে সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।
  • ১৮৯৭ – ব্রিটেনে প্রথমবারের মতো বাস সার্ভিস চালু হয়।
  • ১৯১২ – কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক কোর্স চালু হয়।
  • ১৯১৭ – রাশিয়ায় কেরেনেস্কির নেতৃত্বে তৃতীয় কোয়ালিশন সরকার গঠিত হয়।
  • ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইস পুলিশ ইহুদি শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
  • ১৯৬৯ – ওআইসি (OIC)-এর চার্টার স্বাক্ষরিত হয়।
  • ১৯৭২ – ভ্যাটিকান সিটি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৭২ – নরওয়ের গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে রায় আসে।
  • ১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
  • ১৯৭৭ – শিকাগো মেরাথনে অংশগ্রহণ করে প্রায় ৪,২০০ জন দৌড়বিদ।
  • ১৯৯৭ – মোসাদ ফিলিস্তিনি নেতা খালেদ মাশালকে হত্যার চেষ্টা চালালেও ব্যর্থ হয়।
  • ২০০৩ – জাপানের হোক্কাইদোতে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

জন্ম

  • ১৬৪৪ – ওলে রয়মা, ড্যানিশ জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৭৪৪ – দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়াম, প্রুশিয়ার রাজা।
  • ১৮৬৬ – টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ।
  • ১৮৮১ – লু শুন, চীনা সাহিত্যিক।
  • ১৮৯৭ – উইলিয়াম ফকনার, মার্কিন ঔপন্যাসিক ও নোবেলজয়ী।
  • ১৯০১ – রোবের ব্রেসোঁ, ফরাসি চলচ্চিত্র পরিচালক।
  • ১৯১৬ – দীনদয়াল উপাধ্যায়, ভারতীয় রাজনীতিবিদ ও আরএসএস নেতৃবৃন্দের একজন।
  • ১৯২০ – সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ ও বৈমানিক প্রকৌশলী।
  • ১৯২৫ – স্যামসন এইচ. চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।
  • ১৯২৯ – বারবারা ওয়াল্টারস, মার্কিন টিভি সাংবাদিক ও উপস্থাপক।
  • ১৯৩০ – শেল সিলভারস্টেইন, মার্কিন লেখক, কবি ও শিশুতোষ সাহিত্যিক।
  • ১৯৩৩ – সত্য বন্দ্যোপাধ্যায়, ভারতীয় অভিনেতা।
  • ১৯৩৯ – ফিরোজ খান, ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৪২ – পিটার পেথেরিক, নিউজিল্যান্ড ক্রিকেটার।
  • ১৯৪৪ – মাইকেল ডগলাস, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৪৬ – ফেলিসিটি কেন্ডাল, ব্রিটিশ অভিনেত্রী।
  • ১৯৪৬ – বিষেন সিং বেদী, ভারতের প্রথিতযশা ক্রিকেটার।
  • ১৯৪৯ – পেদ্রো আলমোদোবার, স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৫০ – জাফর ইকবাল, বাংলাদেশি অভিনেতা ও গায়ক।
  • ১৯৫২ – ক্রিস্টোফার রিভ, মার্কিন অভিনেতা।
  • ১৯৫৫ – কার্ল-হাইন্ৎস রুমেনিগে, জার্মান ফুটবলার।
  • ১৯৬৫ – মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশি ক্রিকেটার।
  • ১৯৬৬ – দোয়েল, বাংলাদেশি অভিনেত্রী।
  • ১৯৬৮ – উইল স্মিথ, মার্কিন অভিনেতা ও র‍্যাপার।
  • ১৯৬৯ – ব্রাত্য বসু, নাট্যকার, অভিনেতা ও রাজনীতিবিদ।
  • ১৯৬৯ – ক্যাথরিন জিটা-জোন্স, ওয়েলসের অভিনেত্রী।
  • ১৯৬৯ – হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
  • ১৯৭৭ – দিব্যা দত্ত, ভারতীয় অভিনেত্রী।
  • ১৯৮৩ – ডোনাল্ড গ্লোভার, মার্কিন অভিনেতা ও গায়ক।
  • ১৯৮৭ – অ্যাডাম লিথ, ইংলিশ ক্রিকেটার।
  • ১৯৯২ – মাসিমো লুয়ঙ্গো, অস্ট্রেলিয়ান ফুটবলার।
  • ১৯৯২ – রোজালিয়া, স্প্যানিশ গায়িকা।

মৃত্যু

  • ১২৯৪ – রজার বেকন, ব্রিটিশ দার্শনিক ও রসায়নবিদ।
  • ১৫০৬ – কাস্তিলের প্রথম ফিলিপ।
  • ১৬১৭ – জাপানের সম্রাট গো-ইয়োজেই।
  • ১৯৩৩ – রিং লার্ডনার, মার্কিন ক্রীড়া সাংবাদিক ও ছোটগল্পকার।
  • ১৯৫৩ – এরিখ মেন্ডেলসোন, জার্মান স্থপতি।
  • ১৯৫৫ – রুক্মা বাঈ, ভারতের প্রথম নারী চিকিৎসক ও নারীবাদী।
  • ১৯৬২ – আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী-এর প্রতিষ্ঠাতা।
  • ১৯৬৯ – মধু বসু (সুকুমার বসু), বাঙালি চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
  • ১৯৭০ – এরিখ মারিয়া রেমার্ক, জার্মান ঔপন্যাসিক।
  • ১৯৭২ – আলেহান্দ্রা পিসারনিক, আর্জেন্টাইন কবি।
  • ১৯৮০ – লুইস মাইলস্টোন, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৮৪ – ওয়াল্টার পিজেয়ন, মার্কিন অভিনেতা।
  • ১৯৮৬ – নিকোলাই সেমিয়োনভ, রুশ পদার্থবিদ ও রসায়নবিদ।
  • ১৯৮৭ – ম্যারি অ্যাস্টর, মার্কিন অভিনেত্রী।
  • ১৯৯০ – প্রফুল্লচন্দ্র সেন, ভারতের বাঙালি রাজনীতিক ও পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী।
  • ২০০১ – সমর দাস, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক।
  • ২০০৩ – ফ্রাঙ্কো মোডিগ্লিয়ানি, ইতালীয়-মার্কিন অর্থনীতিবিদ।
  • ২০০৮ – নভেন্দু সেন, ভারতীয় নাট্যকার ও শিল্পী।
  • ২০১১ – ওয়াঙ্গেরি মাথাই, কেনিয়ার পরিবেশবাদী ও রাজনীতিক।
  • ২০১৪ – সুলেজমান তিহিক, বসনিয়ান আইনজীবী ও বিচারক।
  • ২০২০ – এস. পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় সংগীতশিল্পী।
  • ২০২১ – কমলা ভাসিন, ভারতের নারীবাদী লেখক ও অধিকারকর্মী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.