Header Ads

Header ADS

০৫ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন


শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, উল্লেখযোগ্য ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু তাৎপর্যপূর্ণ বিষয়।

ঘটনাবলি

  • ১৬১২ – চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়।
  • ১৬৬৬ – লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ডের সমাপ্তি ঘটে; তিন দিনব্যাপী এ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ ঘরবাড়ি পুড়ে যায় এবং ১৬ জন প্রাণ হারান।
  • ১৭৬৩ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছে উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
  • ১৯০৫ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা ঘোষণা করে।
  • ১৯৬০ – রোম অলিম্পিকে মোহাম্মদ আলী (তৎকালীন ক্যাসিয়াস ক্লে) বক্সিংয়ে স্বর্ণপদক অর্জন করেন।
  • ১৯৬২ – ভারতে আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস উদ্‌যাপন শুরু হয়।
  • ১৯৭১ – মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন।
  • ১৯৭২ – মিউনিখ অলিম্পিকে ব্ল্যাক সেপ্টেম্বর নামে ফিলিস্তিনি দল ১১ জন ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করে।
  • ১৯৭৭ – নাসার মহাকাশযান ভয়েজার-১ উৎক্ষেপণ করা হয়; এটি বর্তমানে পৃথিবী থেকে পাঠানো সবচেয়ে দূরবর্তী স্পেসক্রাফট।
  • ১৯৮৬ – করাচিতে পান এম ফ্লাইট ৭৩ সন্ত্রাসীদের কবলে পড়ে; এতে ২১ জন নিহত হন।
  • ২০০০ – টাভালু জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

জন্ম

  • ১১৮৭ – ফ্রান্সের অষ্টম লুই, রাজা।
  • ১৬৩৮ – ফ্রান্সের চতুর্দশ লুই, রাজা।
  • ১৬৫১ – উইলিয়াম ডাম্পিয়ার, ইংরেজ অভিযাত্রী ও নাবিক।
  • ১৭৭৪ – কাসপার ডেভিড ফ্রিডরিখ, জার্মান রোমান্টিক ল্যান্ডস্কেপ শিল্পী।
  • ১৮৪৭ – জেসি জেমস, মার্কিন দস্যু, গেরিলা নেতা ও ব্যাংক ডাকাত।
  • ১৮৮৮ – ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, দার্শনিক, শিক্ষক ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি।
  • ১৯২১ – রেবতীভূষণ ঘোষ, ভারতীয় বাঙালি কার্টুনিস্ট।
  • ১৯২৯ – মোহিনী চৌধুরী, বাঙালি কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৩২ – রবার্ট ডেনার্ড, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক।
  • ১৯৩৯ – জর্জ লেজেনবি, অস্ট্রেলীয় অভিনেতা।
  • ১৯৪০ – রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৪২ – ভের্নার হার্জগ, জার্মান চলচ্চিত্র নির্মাতা।
  • ১৯৪৬ – ফ্রেডি মার্কারি, খ্যাতনামা ব্রিটিশ গায়ক ও গীতিকার।
  • ১৯৫১ – মাইকেল কিটন, মার্কিন অভিনেতা।
  • ১৯৫২ – বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ১৯৫৪ – রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
  • ১৯৭০ – মোহাম্মদ রফিক, বাংলাদেশি ক্রিকেটার।
  • ১৯৭৩ – প্যাডি কনসিডাইন, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
  • ১৯৭৬ – পঙ্কজ ত্রিপাঠী, ভারতীয় অভিনেতা।
  • ১৯৭৯ – আয়ান আলি খান, ভারতীয় সরোদবাদক।
  • ১৯৯১ – ইমরান মাহমুদুল, বাংলাদেশি সংগীতশিল্পী।
  • ১৯৯৬ – সিগ্রিড, নরওয়েজীয় গায়িকা ও গীতিকার।
  • ২০০১ – বুকায়ো সাকা, ইংরেজ ফুটবলার।


মৃত্যু

  • ১১৬৫ – নিযো, জাপানের সম্রাট।
  • ১৫৬৬ – সুলতান সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, অটোমান শাসক।
  • ১৭৮৬ – জন হ্যানয়, ইংরেজ ব্যবসায়ী ও পর্যটক।
  • ১৮৫৭ – ওগ্যুস্ত কোঁৎ, ফরাসি দার্শনিক ও সমাজবিজ্ঞানী।
  • ১৮৫৯ – সোলোমান বন্দরনায়েকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
  • ১৯০২ – রুডলফ ভিরখো, জার্মান চিকিৎসক ও সমাজবিজ্ঞানী।
  • ১৯০৬ – লুডভিগ বোলৎসমান, প্রখ্যাত অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
  • ১৯০৮ – অর্ধেন্দুশেখর মুস্তফি, বাঙালি অভিনেতা ও নাট্যকার।
  • ১৮৯৮ – অক্ষয়চন্দ্র চৌধুরী, ভারতীয় বাঙালি কবি।
  • ১৯৩০ – নিরালম্ব স্বামী (যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়), বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯৪৫ – ক্লেম হিল, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৪৮ – রিচার্ড টলম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
  • ১৯৭২ – অ্যালান কিপাক্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৭৪ – আব্দুল আলীম, বাঙালি লোকসংগীত শিল্পী।
  • ১৯৮৪ – আদম মালিক, ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ।
  • ১৯৮৬ – নীরজা ভনোট, প্যান এম ফ্লাইট ৭৩ ছিনতাইয়ের সময় আত্মত্যাগী ভারতীয় এয়ার হোস্টেস।
  • ১৯৯৫ – সলিল চৌধুরী, ভারতীয় সুরকার, গীতিকার ও সাহিত্যিক।
  • ১৯৯৭ – মাদার তেরেসা, নোবেল বিজয়ী মানবসেবক।
  • ২০০৯ – সাইফুর রহমান, বাংলাদেশি অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
  • ২০১৬ – লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
  • ২০১৭ – নিকোলাস ব্লোমবের্গেন, নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ২০২৩ – স্থবির দাশগুপ্ত, ভারতীয় বাঙালি ক্যানসার বিশেষজ্ঞ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.