০৪ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫।
আজকের দিনে ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে অনেক উল্লেখযোগ্য ঘটনা, পাশাপাশি এই দিনে জন্ম নিয়েছেন ও মৃত্যুবরণ করেছেন বহু বিশিষ্টজন। আসুন একনজরে জেনে নেওয়া যাক—
ঘটনাবলি
- ৪৭৬ – পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতাচ্যুত হন এবং ওডোয়াস নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।
- ১২৬০ – ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।
- ১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা শুরু করেন।
- ১৮৬৬ – হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।
- ১৮৭০ – ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত হয়ে ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়।
- ১৮৮২ – টমাস এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন।
- ১৮৮৫ – নিউইয়র্কে প্রথম ক্যাফেটেরিয়া চালু হয়।
- ১৮৮৮ – জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্মের পেটেন্ট নেন।
- ১৮৯৪ – নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জির ধর্মঘট অনুষ্ঠিত হয়।
- ১৯০৪ – ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯০৯ – লন্ডনের কাছে ক্রিস্টাল প্যালেসে বিশ্বের প্রথম বয় স্কাউট র্যালি অনুষ্ঠিত হয়।
- ১৯১১ – বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩০ – লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।
- ১৯৩২ – ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।
- ১৯৪৫ – জাপানি সেনারা ওয়েক দ্বীপে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- ১৯৫৬ – আইবিএম বাজারে আনে প্রথম চৌম্বকীয় তথ্য সংরক্ষণ সক্ষম কম্পিউটার RAMAC 305।
- ১৯৭২ – মিউনিখ অলিম্পিকে প্যালেস্টাইনিদের হাতে ইসরায়েলি অ্যাথলেটদের জিম্মি ও হত্যার ঘটনা ঘটে।
- ১৯৮৭ – রাজস্থানে রূপ কানওয়ার নামে এক অষ্টাদশী ‘সতী’ প্রথায় স্বামীর চিতায় দগ্ধ হন।
- ১৯৯৫ – বেইজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।
জন্ম
- ১৫১৪ – বিখ্যাত ফরাসি ভাস্কর জন গুজান।
- ১৫৬৩ – ওয়াংলি, চীনা সম্রাট।
- ১৮২৫ – দাদাভাই নওরোজি, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ। (মৃ. ১৯১৭)
- ১৮৪৬ – ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।
- ১৮৮০ – ভূপেন্দ্রনাথ দত্ত, স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক। (মৃ. ১৯৬১)
- ১৮৯০ – এস. ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক। (মৃ. ১৯৫১)
- ১৮৯৪ – জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় বাঙালি রসায়নবিদ ও উদ্ভাবক। (মৃ. ১৯৫৯)
- ১৯০৪ – প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের খ্যাতনামা সাহিত্যিক। (মৃ. ১৯৮৮)
- ১৯০৬ – ম্যাক্স ডেলব্রুক, নোবেলজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী। (মৃ. ১৯৮১)
- ১৯০৮ – রিচার্ড রাইট, মার্কিন কৃষ্ণাঙ্গ লেখক।
- ১৯১৭ – হেনরি ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।
- ১৯২৭ – জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০১১)
- ১৯৩১ – মিটজি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।
- ১৯৩৩ – রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮)
- ১৯৩৪ – ক্লাইভ গ্রেঞ্জার, নোবেলজয়ী অর্থনীতিবিদ।
- ১৯৩৮ – লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮)
- ১৯৫২ – ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। (মৃ. ২০২০)
- ১৯৫৪ – সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
- ১৯৭১ – ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
মৃত্যু
- ৭৯৯ – শিয়া ইমাম মুসা আল-কাজিম।
- ১০৬৩ – পারস্য ও বাগদাদ বিজয়ী তুঘরিল।
- ১৭৬৭ – চার্লস টাউনশেন্ড, ইংরেজ রাজনীতিক।
- ১৯৫৭ – অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্বাধীনতা সংগ্রামী। (জ. ১৮৮০)
- ১৯৬৪ – লোকনাথ বল, বিপ্লবী ও সূর্য সেনের সহযোদ্ধা। (জ. ১৯০৮)
- ১৯৬৫ – আলবার্ট শোয়েৎজার, জার্মান দার্শনিক।
- ১৯৭৮ – মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
- ১৯৮৯ – জর্জেস সিমেনন, ফরাসি লেখক।
- ২০০৩ – জগন্ময় মিত্র, বাঙালি সংগীতশিল্পী। (জ. ১৯১৮)
- ২০০৪ – বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার ও সুরকার। (জ. ১৯৩৫)
- ২০০৬ – স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবিদ ও টিভি ব্যক্তিত্ব।
- ২০১১ – অজিত রায়, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।
- ২০১২ – সৈয়দ মুস্তাফা সিরাজ, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। (জ. ১৯৩০)
- ২০২২ – গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার ও গীতিকার।

No comments
ধন্যবাদ।